Site Logo

কলেজে নতুন বিষয় চালুর আবেদন এবার অনলাইনে, স্বচ্ছতা আনতে নয়া পোর্টাল শিক্ষা দফতরের 

EBBS Desk·
কলেজে নতুন বিষয় চালুর আবেদন এবার অনলাইনে, স্বচ্ছতা আনতে নয়া পোর্টাল শিক্ষা দফতরের 

সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে নতুন বিষয় চালু করার প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ করল রাজ্য উচ্চশিক্ষা দফতর। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দ্রুত নাগরিক পরিষেবা পৌঁছে দিতে একটি বিশেষ পোর্টাল চালু করা হচ্ছে। মূলত উচ্চশিক্ষা সংসদের অধীনে থাকা কলেজগুলি যাতে দীর্ঘসূত্রতা এড়িয়ে নতুন বিষয় অনুমোদনের আবেদন করতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

Sponsored

Sranchi In Article

আগামী ১৮ ফেব্রুয়ারি, বুধবার সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট পোর্টালে (subjectaffiliation.wb.gov.in) আবেদন প্রক্রিয়া শুরু হবে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক দর্শনের সঙ্গে সাযুজ্য রেখেই এই ডিজিটাল রূপান্তর। এর ফলে সরকারি, সরকার পোষিত এবং বেসরকারি কলেজগুলি খুব সহজেই নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন বিষয়ের অনুমোদন বা ‘অ্যাফিলিয়েশন’-এর জন্য আবেদন করতে পারবে। সংসদও একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই আবেদন খতিয়ে দেখে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেবে। শিক্ষা মহলের মতে, এই ব্যবস্থার ফলে নতুন বিষয় চালুর ক্ষেত্রে যে প্রশাসনিক জটিলতা বা সময়ব্যয় হতো, তা অনেকটাই লাঘব হবে।

উল্লেখ্য, প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনতে এর আগেই অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু করেছে শিক্ষা দফতর। যার সুবাদে শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের বিভিন্ন আবেদন কোন টেবিলে আটকে রয়েছে, তা সহজেই ঘরে বসে জানা সম্ভব হচ্ছে। এবার কলেজ স্তরে নতুন বিষয় চালুর ক্ষেত্রেও সেই একই ডিজিটালাইজেশনের পথে হাঁটল রাজ্য। পোর্টালটি চালু হলে শিক্ষা দফতরের নজরদারি যেমন বাড়বে, তেমনই কলেজ কর্তৃপক্ষকেও আর অনুমোদনের অপেক্ষায় বিকাশ ভবনে চক্কর কাটতে হবে না।

আরও পড়ুন- আমরাই শাসক-আমরাই বিরোধী! কেন বললেন তৃণমূল সুপ্রিমো

_

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

Just now

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
রাজ্য

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের

1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

2h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
রাজ্য

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের

3h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
রাজ্য

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য

3h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
রাজ্য

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

7h ago

More from রাজ্য

View All →