নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দেওয়া কর্মীদের বিজেপি কর্মীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় সেই গুন্ডামির ছবি ও বর্ণনা তুলে ধরে পোস্ট করেন মমতাপন্থী তৃণমূলের নেতা অসিত মজুমদার। সভায় যাওয়ার সময় বিজেপির গুণ্ডাবাহিনী কর্মীদের ট্রেন থেকে নামিয়ে স্টেশনের ভিতরে মারধর করে। বহু মহিলা কর্মীদের ট্রেন থেকে ঠেলে নামিয়ে দেওয়া হয়। তারা অনেকেই জখম হন। কেউ হাতে চোট পান, কেউ মাথায়। রবিবার চুঁচুড়া স্টেশনে দলের হুগলি চুঁচুড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট সহ আহত ৪ জনের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল নেতা অসিত। তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত সুস্থতা কামনা করেন।

শনিবার দিনভর বিজেপির এই সমস্ত চক্রান্ত পেরিয়ে সভায় উপস্থিত হন তৃণমূল কর্মীরা। তৃণমূলের সৈনিকেরা দলে দলে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। শ্রীরামপুর যাওয়ার পথে উত্তরপাড়ায় বিধায়ক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষের গাড়িতে হামলা করা হয়। একদল বিজেপির সন্ত্রাসীরা লোহার রড দিয়ে গাড়ির কাচ ভেঙে দেয়। ভাঙা কাচ এসে তাঁর হাতে লাগে। আহত হন তিনিও। প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সভার আগেই জানান, প্রশাসনিক অসহযোগিতা মমতার সভা আটকাতে পারবে না। সভা সংক্রান্ত সমস্ত আপত্তি-জটিলতা কাটিয়ে কোর্ট মাঠে জনসভা করতে সফল তৃণমূল।