বারুইপুরে (Baruipur) বিজেপি কর্মী বাপি প্রামানিকের (BJP Worker Bapi Pramanik) খুনের ঘটনায় এবার অভিযুক্ত সুজন মণ্ডল সহ চারজনকে গ্রেফতার করলো পুলিশ। একজন মহিলাও রয়েছেন। ধৃতরা বিজেপি কর্মী বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। 

রাজ্যে যতই আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলুক না কেন, বিজেপি বাংলায় সরকার গঠনের পর থেকে যেভাবে দ্রুতগতিতে বাড়ছে তোলাবাজি, নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দলে জড়িয়ে পড়ছেন পদ্মের নেতাকর্মীরা তাতে চিন্তা বাড়ছে বঙ্গ বিজেপির শীর্ষ মহলের। এরই মাঝে সোমবার বারুইপুরে নিহত বিজেপি কর্মী বাপি প্রামাণিকের পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল বারুইপুর থানায়। পদ্মদদলের দিকে আঙুল তুলে রীতিমতো অভিযুক্তদের নামের তালিকা জমা দেওয়া হয়েছিল। এরপরই বিজেপিরই পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় বারুইপুর জেলা বিজেপির একাংশের দাবি তৃণমূলের সঙ্গে ষড়যন্ত্র করেই নাকি সুজন এই খুন করেছেন। নেপথ্যের কারণ খতিয়ে দেখা হচ্ছে।