কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
রাজ্য

ডবল ইঞ্জিন গতিতে বাংলার অর্থনীতির উন্নয়ন, বস্ত্রশিল্প মেলা থেকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

আগামী এক থেকে দু বছরের মধ্যে বাংলার ধুঁকতে থাকা অর্থনীতির উল্লেখযোগ্য উন্নয়নের দাবি শুভেন্দুর।

ডবল ইঞ্জিন গতিতে বাংলার অর্থনীতির উন্নয়ন, বস্ত্রশিল্প মেলা থেকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government), তাই গত ৫০ বছরে পিছিয়ে পড়া পশ্চিমবঙ্গকে ডবল ইঞ্জিন গতিতে এগিয়ে নিয়ে রাজ্যের অর্থনীতিকে পুনর্জীবিত করার লক্ষ্যমাত্রার কথা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার কলকাতার মিলনমেলা প্রাঙ্গণে (Milan Mela Complex) আয়োজিত বস্ত্রশিল্প প্রদর্শনীয় সম্মেলনের মঞ্চ থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, গুন্ডারাজ সিন্ডিকেট রাজ মুক্ত করে বাংলায় এখন শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি হয়েছে। আগামীতে বিনিয়োগ বাড়বে। আগামী এক থেকে দু বছরের মধ্যে বাংলার ধুঁকতে থাকা অর্থনীতির উল্লেখযোগ্য উন্নয়নের দাবি শুভেন্দুর।

Sponsored

Sranchi In Article

এদিন মুখ্যমন্ত্রী বলেন, আগামী ২৪ থেকে ২৮ অগস্টের মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) রাজ্যে আসছেন। বাংলার বস্ত্রশিল্পপতিদের একটি বিশেষ প্রতিনিধি দলের সঙ্গে অর্থমন্ত্রীর সরাসরি বৈঠকের ব্যবস্থা করা হবে। শুভেন্দুর দাবি, রাজ্যে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় আসতেই গত তিন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সকলেই বাংলার শিল্পায়নে সহযোগিতার হাত বাড়িয়েছেন। মিলন মেলার অনুষ্ঠান থেকে পূর্বতন সরকারের দুর্নীতিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বস্ত্রশিল্পে সুরাট থেকে কাঁচামাল আমদানির প্রসঙ্গের কথা তুলে তিনি বলেন, আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, উনি সুরেটের নাম শুনলেই বলতেন ও তো বাইরের! কিন্তু মনে রাখতে হবে ওটাও আমাদের দেশের মধ্যে পড়ে। সেখানে লাভ হলে সেটা ভারতের জন্যও ভালো। আমদানিকৃত কাঁচামাল দিয়ে এখানকার শান্তিপুর, ফুলিয়া বা পূর্বস্থলীর তাঁতি ও কারিগরেরা যখন পোশাক তৈরি করছেন, তখন ট্রানজিট থেকে শুরু করে সামগ্রিক ভাবেই লাভবান হচ্ছেন বাংলারই আমজনতা।

বিজেপি সরকার যে বাংলার শিল্পের উন্নয়নে কতটা বদ্ধপরিকর তা বোঝাতে গত তিন মাসে একাধিক বিনিয়োগের প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, যেসব শিল্পপতিরা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করতে চাইছেন তাঁরা রাজ্য সরকারের বিশেষ ‘সিঙ্গেল উইন্ডো সিস্টেম’-এর (Single Window System) মাধ্যমেই যাবতীয় ছাড়পত্র পেয়ে যাবেন। শুধু তাই নয়, ক্যাবিনেট বৈঠকের পর আগামী এক মাসের মধ্যে ২৫ জন শিল্পপতিকে জমি হস্তান্তর করা হবে বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ, একদিকে পূর্বতন সরকারের 'অদূরদর্শী শিল্পনীতি'র সমালোচনা আর অন্যদিকে বর্তমান সরকারের উন্নয়নমূলক শিল্পভাবনার কথাই বস্ত্রশিল্প প্রদর্শনী মঞ্চে তুলে ধরেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from রাজ্য

View All →