কলকাতা ২৮°সে
ব্রেকিং
সৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টেরজঙ্গি সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে STF-র হাতে গ্রেফতার ১অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদেরসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টেরজঙ্গি সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে STF-র হাতে গ্রেফতার ১অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদের
রাজ্য

বছরে ১০০০-এর বদলে ২০০০ টাকা: ‘কন্যারত্ন‘ দিবসে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বলেন, “নারী সুরক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের বাজেটে নারী কর্মসংস্থান অগ্রাধিকার দেওয়া হয়েছে। নারী শিক্ষায় মহিলা কলেজ বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে।“

বছরে ১০০০-এর বদলে ২০০০ টাকা: ‘কন্যারত্ন‘ দিবসে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘কন্যারত্ন’ দিবসের অনুষ্ঠানে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, স্কুলছাত্রীরা আগামী শিক্ষাবর্ষ থেকে বছরে ১০০০ টাকার বদলে ২০০০ টাকা পাবে। পাশাপাশি তিনি জানান, কেন্দ্রীয় সরকার ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প চালু রাজ্যেও। ফলে কেন্দ্রের যাবতীয় সুবিধা এখন থেকে পাবেন এরাজ্যের পড়ুয়ারাও। 

Sponsored

Sranchi In Article

১৪ আগস্ট ‘কন্যারত্ন’ (Kanyaratna) দিবসের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ”এতদিন ‘কন্যাশ্রী’ নামে যে প্রকল্প ছিল, তা আমরা ‘কন্যারত্ন’ নাম দিলাম। আমাদের ছোট ছোট মেয়েরা সকলে রত্ন। আমি চাই, তারা আরও ভালোভাবে পড়াশোনা করে সকলে মাতঙ্গিনী হাজরার মতো ব্যক্তিত্ব হোক। তার জন্য সরকার সবরকম সুবিধা দেবে। স্কুলপডুয়াদের সুবিধায় হেল্পলাইন নং চালু হল। নম্বরটি ১৮১। আজ থেকে কেন্দ্রের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল বাংলা। এবছর আমরা স্কুলছাত্রীদের জন্য এককালীন ১০০০ টাকা করে দেব। মোট ২০ লক্ষ ১৩ হাজার ছাত্রী (Student) এই অর্থ পাবে। তার জন্য ৪০০ কোটি টাকা আমরা আজই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। পরের শিক্ষাবর্ষ, ২০২৭ সাল থেকে এই অর্থ দ্বিগুণ অর্থাৎ বছরে ২০০০টাকা করে দেওয়া হবে। এছাড়া ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’ যেটা ছিল, এককালীন ২৫ হাজার টাকা, তা পাবে উচ্চশিক্ষারত ছাত্রীরা।” 

শুক্রবারই রাজ্য সরকারের তরফে তাদের জন্য বরাদ্দ ৪০০ কোটি টাকা স্কুলগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এদিন থেকেই হাতে পাবেন ছাত্রীরা। মুখ্যমন্ত্রী বলেন, “নারী সুরক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের বাজেটে নারী কর্মসংস্থান অগ্রাধিকার দেওয়া হয়েছে। নারী শিক্ষায় মহিলা কলেজ বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। কলেজ ড্রপআউট (Drop-Out) রুখতে আর্থিক সুবিধা-সহ নানা ব্যবস্থা রেখেছি।“

মুখ্যমন্ত্রী জানান, “উচ্চশিক্ষায় ছাত্রীদের ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা হয়েছে বাজেটে। কন্যারত্নদের প্রকৃতপক্ষে শিক্ষা, স্বনির্ভর করতে অঙ্গীকারবদ্ধ হলাম। সব রকম বৈষম্য থেকে কন্যাদের রক্ষা করার দায়িত্ব কাঁধে তুলে নিলাম। কন্যারত্ন প্রকল্পের টাকা দিচ্ছি, তার সঙ্গে বিবেকানন্দ স্কলারশিপও চালু রাখছি। বিদেশে পড়াশোনা করতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য তহবিল করা হয়েছে। জাতীয় স্তরে উচ্চশিক্ষার জন্যও ওই তহবিল থেকে আর্থিক সাহায্য মিলবে। আমরা ১০০০ থেকে বাড়িয়ে ২০০০ টাকা করে ২০২৭ সাল থেকে কন্যারত্নদের দেব“। 

আগের সরকারের আমলে স্কুল থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ‘কন্যাশ্রী ওয়ান বা কে ১’-তে ছাত্রীরা ১০০০ টাকা করে বৃত্তি পেত। উচ্চমাধ্যমিক পাশের পরে পেতেন এককালীন ২৫ হাজার টাকা। বিশ্ববিদ্যালয় স্তরেও কে ২ স্কলারশিপ ছিল। বিজেপি ক্ষমতায় আসায় ডবল ইঞ্জিন সরকারে আমলে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পটি চালু হল। 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

রাজ্য

অভয়া সৎকার-কাণ্ডে জামিন নির্মলের! বাকি মামলায় ৮ দিনের পুলিশি হেফাজত

১৪/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১৬ অগাস্ট সূচনা, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১৪/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

শ্যালিকার মেয়েকে ধর্ষণ ও স্ত্রীকে খুন: বাদুড়িয়ায় আমৃত্যু কারাদণ্ড জামশেদের

১৪/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

বিভাজন বিভীষিকা: গ্রেট ক্যালকাটা কিলিং-সহ ২ গণহত্যার কথা স্মরণ মুখ্যমন্ত্রীর, উল্লেখ গোপাল পাঁঠার অবদানের

১৪/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

ওষুধ কেনা থেকে বাজার করা, দিনভর একগুচ্ছ কাজ বাঁকুড়ার রোবোটিক গাড়ি 'বাচ্চু'-র!

১৪/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

ক্ষমা চেয়েও নিস্তার নেই, নেতাজি মন্তব্যে আইনি জটিলতায় অনন্ত মহারাজ

১৪/৮/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →