একটানা বৃষ্টিতে তিলডাঙা-নিউ ফরাক্কার মাঝে রেল লাইনে ধস নামার ঘটনায় রেলের ইঞ্জিনিয়ারদের মেরামতির কাজের মাঝেই ফের বিপত্তি। বৃহস্পতিবার রাতে রেললাইন সংলগ্ন এলাকায় নতুন করে ধস নামায় যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে শুক্রবারও উত্তরবঙ্গগামী একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে এবং কোনও কোনও জায়গায় রুটেরও পরিবর্তন হয়েছে। খুব স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়েছেন যাত্রীরা।

কোন কোন ট্রেন বাতিল?

৪ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার):-

  • • ১৩৪৬৬ হাওড়া-মালদা টাউন এবং ১৩৪৬৫ মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। 
  • • ৫৩০২৮ মালদা টাউন-আজিমগঞ্জ প্যাসেঞ্জার।
  • • ১২০৪১ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস।
  • • ১২০৪২ নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস।
  • • ১৩১৬১ কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস।
  • • ১৩০১১ হাওড়া-মালদা টাউন এক্সপ্রেস এবং ১৩১৪১ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস।
  • • ১২৩৪৫ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস।
  • • ১৩১৪৭ শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস
  • • ১৩১৪৯ শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস।
  • • ১৩১৬৩ শিয়ালদহ-হাটে বাজারে এক্সপ্রেস।
  • • ১৩১৫৩ শিয়ালদহ-মালদা টাউন গৌড় এক্সপ্রেস।
  • • ১২৩৪৩ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার দার্জিলিং মেল।
  • • ১৩১৮৯ শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস ও ১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস।
  • • ১৩১১৫ শিয়ালদহ-জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস।
  • • ১৩১৪৫ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস।
  • • ১৩১৫৯ কলকাতা-যোগবাণী এক্সপ্রেস।
  • • ১৫৯৬১ হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, ২৭৫৭৫ হাওড়া-কামাখ্যা বন্দেভারত স্লিপার এক্সপ্রেস এবং ১৩০৩৩ হাওড়া-কাটিহার এক্সপ্রেস।

কোন কোন ট্রেনের যাত্রা পথ বদল? 

  • • ১৩৪২৯ মালদা টাউন-আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস কিউল, মুঙ্গের ও কাটিহার হয়ে ঘুরে যাবে।
  • • ১৫৭৪৩ বালুরঘাট-ভাটিন্ডা এক্সপ্রেসকেও কাটিহার, মুঙ্গের ও কিউল হয়ে চালানো হবে। 
  • • দিল্লি থেকে বৃহস্পতিবার ছেড়ে আসা ১৫৬৫৭ দিল্লি-কামাখ্যা এক্সপ্রেসকেও কিউল, মুঙ্গের ও কাটিহার হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

 

ট্রেন বন্ধ থাকায় অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে বাস পরিষেবার উপরও জোর দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে পরিবহণমন্ত্রী অর্জুন সিং বলেন, "বৃহস্পতিবার থেকেই অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। দূরপাল্লায় চলতে সক্ষম সরকারি বাসগুলিও ওই এলাকায় পাঠানো হচ্ছে।" মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আটকে থাকা যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিশেষ বাস পরিষেবার ঘোষণা করেছেন।