"বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?" হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বৃহত্তর বেঞ্চে এই মামলার শুনানি প্রক্রিয়া সম্পন্ন হয়। শুনানির অন্তিম দিনেও আবেদনকারী আইনজীবীদের রাজনৈতিক আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন শুনানির শুরু থেকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে। তাঁর অভিযোগ, বাম, বিজেপি ও কংগ্রেসপন্থী আইনজীবীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কুণাল ঘোষকে এই মামলায় জড়িয়েছেন। আদালত অবমাননার অভিযোগে সরব হওয়া হাই কোর্টের বিভিন্ন আইনজীবী সংগঠনগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, "আপনারা কি কখনও বার অ্যাসোসিয়েশন বা বার লাইব্রেরিকে মানুষের স্বার্থে মামলা লড়তে দেখেছেন? কিন্তু এখানে রাজনৈতিক উদ্দেশ্যে কুণাল ঘোষকে হেনস্থা করার জন্য এঁরা অতি-উৎসাহী।"
Sponsored

আইনি পয়েন্টে দীর্ঘ সওয়াল করে সাংসদ-আইনজীবী জানান, যখন কথিত অবমাননার ঘটনাটি ঘটেছিল, তখন তাঁর মক্কেল একটি নিউজ স্টুডিওতে বসেছিলেন, ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না। তিনি আরও বলেন, বিচারপতিদের মন্তব্য কখনও কখনও সমাজে বিরূপ প্রভাব ফেলতে পারে, সেটাও বিচার্য। আবেদনকারী আইনজীবী পার্থ সারথী সেনগুপ্তের পেশ করা নজিরগুলির বিরোধিতা করে তিনি দাবি করেন, ওই জাজমেন্টগুলি এই মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাঁর কথায়, "মিস্টার সেনগুপ্তের মূল লক্ষ্যই হল কুণাল ঘোষকে জেলে পাঠানো, তিনি কিছু করে থাকুন বা না থাকুন।"
উল্লেখ্য, এই মামলায় কুণাল ঘোষের পক্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সওয়াল করেন আইনজীবী অয়ন চক্রবর্তী ও রাহুল কুমার সিং। মামলার শুনানি শেষ হলেও আদালত জানিয়েছে, আগামী ৯ এপ্রিলের মধ্যে আবেদনকারী পক্ষকে তাঁদের সওয়ালের স্বপক্ষে সংক্ষিপ্ত নোট বা 'শর্ট নোট' জমা দিতে হবে। এরপরই আদালত এই বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করবে।
আরও পড়ুন- কথা রাখলেন মুখ্যমন্ত্রী: গঠিত হলো পশ্চিমবঙ্গ ব্যবসায়ী কল্যাণ বোর্ড
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
3h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
4h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
5h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
6h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
7h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
7h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
8h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
10h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
10h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
11h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
14h ago
