তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে মূল দল ভাঙিয়ে বিধানসভায় অস্থায়ী বিরোধী দলনেতা হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrota Banerjee)। বারবার নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে ফ্লোর টেস্টের কথা বলে ঋতব্রত শিবির। যদিও হাই কোর্টের রায়ে এখন ঋতব্রত অস্থায়ী বিরোধী দলনেতা। সোমবার, পাল্টা ঋত-শিবিরকে চ্যালেঞ্জ ছুড়লেন বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, গোপন ব্যালটে বিধানসভায় বিরোধী দলনেতা বাছাই নিয়ে ফ্লোর টেস্ট (Floor Test) হোক। 

একই সঙ্গে কুণাল মনে করিয়ে দেন, মাদার পার্টি যাঁকে LOP নির্বাচিত করেন, তিনিই বিরোধী দলনেতা নিযুক্ত হন। কিন্তু এবার স্পিকার কোনও কারণবশত ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতি দিয়েছেন। কিন্তু আদালত ‘চাটন’কে ‘ঠিকা’ (অস্থায়ী) বিরোধী দলনেতা বলেছে। এতে স্পিকারের সিদ্ধান্তও অসম্মানিত। 

তীব্র খোঁচা দিয়ে কুণাল বলেন, “পুরো দাড়ি গজায়নি আর ফ্লোর টেস্টের দাবি তোলে।“ এর পরেই চ্যালেঞ্জ ছোড়েন কুণাল। বলেন, গোপন ব্যালোটে হোক বিরোধী দলনেতা বাছাই নিয়ে ফ্লোর টেস্ট।