রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে পড়ল মুখ্যমন্ত্রীর দফতর (সিএমও) এবং পূর্বতন সরকারের মন্ত্রীদের ব্যক্তিগত সচিবালয়ে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, সিএমও-তে কর্মরত ১৬ জন ডব্লুবিসিএস আধিকারিককে সরিয়ে দিয়ে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। একই সঙ্গে রাজ্যের ৪৬টি দফতরের মন্ত্রীদের ব্যক্তিগত সচিব (পিএস) এবং ওএসডি পদেও আমূল পরিবর্তন আনা হয়েছে।
Sponsored

প্রশাসনিক মহলের একাংশের দাবি, সিএমও-র পরিকাঠামোকে দ্রুত সক্রিয় ও প্রভাবশালী করতেই এই পদক্ষেপ। নবনিযুক্ত আধিকারিকদের মধ্যে রয়েছেন সুদত্তা চৌধুরী, নীতেশ ঢালি, শঙ্খ সাঁতরা, রাহুল মজুমদার ও অমিতজ্যোতি ভট্টাচার্যের মতো অভিজ্ঞ আধিকারিকরা। কৃষি বিপণন, খাদ্য, পরিবহণ, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পের মতো গুরুত্বপূর্ণ ৪৬টি দফতরে এই পুনর্বিন্যাস প্রক্রিয়া চালানো হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে লক্ষ্য করা গিয়েছে, নতুন সরকারের অনেক মন্ত্রীই তাঁদের ব্যক্তিগত সচিব হিসেবে এমন আধিকারিকদের পেয়েছেন, যাঁরা আগের জমানাতেও একই বা সমগোত্রীয় পদে কাজ করেছেন।
তবে এই প্রশাসনিক রদবদলকে ঘিরে ইতিমধ্যেই দানা বেঁধেছে বিতর্ক। নবান্নের অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে ‘টার্গেট’ এবং ‘প্রতিশোধমূলক’ বদলির অভিযোগ। অভিযোগ উঠেছে, পূর্বতন জমানায় মুখ্যমন্ত্রীর সচিবালয় বা প্রভাবশালী মন্ত্রীদের দফতরে যাঁরা দীর্ঘদিন কাজ করেছেন, তাঁদের অনেককেই এখন অপেক্ষাকৃত কম গুরুত্বের পদে বা দূরদূরান্তে বদলি করে দেওয়া হচ্ছে।
সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েকের বদলি নিয়ে। স্বরাষ্ট্র দফতরের অধীনে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে কর্মরত প্রতাপ নায়েককে সরাসরি দার্জিলিং জেলার বিজনবাড়ি এলাকার পাল বাজার ব্লকে পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধু তিনিই নন, সিএমও থেকে সরিয়ে দেওয়া ১৬ জন আধিকারিককেই অবিলম্বে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনিক পর্যবেক্ষকদের মতে, সরকার পরিবর্তনের পর আমলাতন্ত্রে রদবদল স্বাভাবিক নিয়ম হলেও, এবার যে ক্ষিপ্রতা ও ধরনে বদলির নির্দেশ দেওয়া হয়েছে, তা কার্যত নজিরবিহীন। বিশেষ করে বিদায়ী সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা থাকা আধিকারিকদের বেছে বেছে বদলি করার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী শিবির। যদিও সরকারের দাবি, প্রশাসনকে আরও গতিশীল ও স্বচ্ছ করতেই এই রুটিন রদবদল করা হয়েছে। সব মিলিয়ে, নতুন সরকারের এই প্রথম বড় মাপের প্রশাসনিক পুনর্বিন্যাস ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।
আরও পড়ুন - বেটিং নিয়ে বিসিবির বড় পদক্ষেপ, অভিযুক্তদের সাময়িক সাসপেনশনের সিদ্ধান্ত
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
2h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
3h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
4h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
5h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
6h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
7h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
7h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
9h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
9h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
10h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
13h ago
