কেন তৃণমূলে আইনজীবী সৌরভ? যোগদানের পর উত্তর দিলেন নিজেই

তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৌরভ চন্দ্র(Sourav Chandra)। তৃণমূল ভবনে তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তিনি যোগ দিলেন জোড়াফুল শিবিরে।
Sponsored

চন্দ্রিমা জানান,"খুব বড় পরিবার সৌরভের। পিতৃকূল-সুবল চাঁদ চন্দ্র, তাঁর ছিল বিরাট কাপড়ের ব্যবসা। রাজা রাজেন্দ্র মল্লিকের বংশধর-সৌরভের মাতৃকূল। সৌরভ নিজেকে নিযুক্ত করেছেন আইন পেশার মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় এখন আমরা তাঁকে খুব বড় ইনফ্লুয়েন্সার হিসেবে দেখি। ভালো কাজ করছেন। নবীনদের কাছে থেকে আমরা এটাই চাই। সুপ্রিম কোর্ট-সহ অন্যান্য কোর্টে সৌরভ আইনজীবী হিসেবে কাজ করেছেন। জে পি খৈতানের জুনিয়র হিসেবে তিনি কাজ করেছেন।"
চন্দ্রিমা বিজেপিকে তোপ দেগে বলেন,"কেন্দ্রের বিজেপি সরকারের হয়ে কাজ করছে ইডি-সিবিআই। ৫৯০৬ মামলার মধ্যে মাত্র ২৫ মামলায় দোষী সাব্যস্ত করতে পেরেছে। শতাংশ হিসেবে ধরলে ০.৪২ শতাংশ।"
সৌরভ (Sourav Chandra)কেন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন? এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন। জানিয়েছেন,"বাংলার প্রতি আমার যে অনুভূতি তা নিজের ভাষায় ব্যক্ত করার ক্ষমতা আমার নেই। রবীন্দ্রনাথের ভাষায় বলি,"নমোনমো নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি! গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি।" এই বঙ্গভূমিকে যখন দেখি আক্রমণ করা হচ্ছে তখন গায়ে লাগে। আমার মনে হয় এই বিষয়ে আওয়াজ তোলা প্রয়োজন।"
এদিন ঘাসফুল শিবিরে যোগ দিয়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধেও আওয়াজ তোলেন সৌরভ। বাংলায় কথা বললেই বাংলাদেশি? বাংলায় কথা বলা কবে থেকে অপরাধ হল?"
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
Just now

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
1h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
2h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
3h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
4h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
5h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
6h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
7h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
7h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
8h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
11h ago
