মহালয়ার (Mahalaya) দিন থেকে দুর্গাপুজোর সুর সপ্তমে বেঁধে দিতে চাইছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Sevendu Adhikari) সরকার। এবার নজিরবিহীন ভাবে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তাতে আম্ত্রণ জানানো হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। অনুষ্ঠান সম্পর্কিত কাজের জন্য তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে ইতিমধ্যে দরপত্র ডাকার প্রক্রিয়া শুরু হয়েছে।
রাজ্যে রাজনৈতিকপালাবদলের পর এই প্রথম দুর্গাপুজো (Durga Pujo) বিজেপি সরকারের (BJP Sarkar)। সুতরাং মেগা উৎসব করার পরিকল্পনা রাজ্যের। সেই কারণে ১০ অক্টোবর, মহালয়ার দিন মেগা শোয়ের আয়োজন করছে নবান্ন। আমন্ত্রণ জানানো হতে পারে প্রধানমন্ত্রীও।
নবান্ন সূত্রে খবর, এই অনুষ্ঠান সম্পর্কিত কাজের জন্য তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে ইতিমধ্যে দরপত্র ডাকার প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলার দুর্গাপুজোর ইতিহাস, লোকসংস্কৃতি, ধুনুচি নাচ, ছৌ নাচ মিলিয়ে জমজমাট অনুষ্ঠান হবে বলে সূত্রের খবর। থাকবেন ঢাকিরাও।
তৃণমূলের (TMC) জমানায় রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী দুর্গাপুজোর সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক পালাবদলের পর সেই সব পুজোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু রাজ্য সরকারের তরফে বারবারই আশ্বাস দেওয়া হয় পুজোয় কোনও আঁচ আসবে না। কারণ, পুজো শুধু উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছেন প্রতিমাশিল্পী, আলোকশিল্পী, ঢাকি, মণ্ডপ নির্মাতা, পোশাক ব্যবসায়ী, রেস্তোরাঁ ব্যবসায়ী, পরিবহন কর্মী এবং পর্যটন ব্যবসায়ীরা। তাই কোনওভাবেই কারও রুজিতেযাতে চান না পড়ে সেই দিকে নজর রাজ্য সরকার। এবার অভিনবভাবে মহালয়ার দিন থেকে পুজোর সুর সপ্তমে বেঁধে দিতে চাইছে সরকার। সেই কারণেই ইডেন গার্ডেন্সে মেগা অনুষ্ঠানের আয়োজন। এই কারণে ইডেন সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
















