নয়া জমানায় বন্ধ করা হয়েছে দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভাল। তার বদলে মহালয়ার দিন ইডেনে মেগা অনুষ্ঠানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও (Narendra Modi)। কিন্তু সূত্রের খবর, মহালয়ায় ইডেন গার্ডেন্সের (Eden Gardens) অনুষ্ঠানে আসছেন না প্রধানমন্ত্রী। সিএবি (CAB)-র সঙ্গে বৈঠকে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ব্যক্তিগত কাজের জন্য ১০ অক্টোবর আসছেন না মোদি। তবে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসবেন বলে খবর। 
আরও পড়ুন: আগে শুধু নামেই ব্যাঘ্র প্রকল্প: বক্সায় বিশ্বমানের পর্যটনকেন্দ্র গড়ার প্রতিশ্রুতি দিয়ে বিগত সরকারকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

১০ অক্টোবর মহালয়া। ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য অনুষ্ঠান। ভোরেও কলকাতা-হাওড়ার পাঁচটি ঘাটে বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য। পরিকল্পনা ছিল, সেখানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। গান গাইবেন শ্রেয়া ঘোষাল। সেখানে দেবীর চক্ষুদান করবেন তিনি। কলকাতার পাঁচটি বড় পুজো- শ্রীভূমি, সন্তোষ মিত্র স্কোয়ার, চেতলা, সুরুচি ও ত্রিধারার ভার্চুয়াল (Virtual) উদ্বোধন করারও কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু মহালয়ায় হয়তো ইডেনে দেখা যাবে না প্রধানমন্ত্রীকে। পরিবর্তে হয়তো আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

কিন্তু সেই সূচিতে ছন্দপতন কেন?  
সূত্রের খবর, এইদিন প্রধানমন্ত্রীর জরুরি কাজ পড়েছে। এশিয়ান গেমসের পদকজয়ীদের সঙ্গে সেদিন দিল্লিতে দেখা করার কথা তাঁর। সেই কারণে থাকতে পারছেন না মোদি।