নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার অফিসারদের বদলি করা হয়েছে। এই রদবদলে সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে মুর্শিদাবাদ জেলা ও কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (KMDA)-তে।
Sponsored

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, মুর্শিদাবাদের বর্তমান জেলাশাসক নিতিন সিংহানিয়াকে বদলি করে আনা হয়েছে কলকাতার কেএমডিএ-র চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে। অন্যদিকে, কেএমডিএ-র সিইও সুরেন্দ্র কুমার মিনাকে মুর্শিদাবাদের নতুন জেলাশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে। অর্থাৎ, দুই আধিকারিকের মধ্যে দায়িত্বের অদলবদল ঘটল।পাশাপাশি, দার্জিলিংয়ের জেলাশাসক মনীশ মিশ্রকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিশেষ সচিব পদে নিয়ে আসা হয়েছে।
প্রশাসনিক স্তরে আরও বেশ কিছু রদবদল কার্যকর করা হয়েছে। বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক বিবেক ভাসমে দত্তাত্রেয়কে হালদিয়া ডেভেলপমেন্ট অথরিটির সিইও করা হয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসকের দায়িত্বও তিনি সামলাবেন। এছাড়া শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির সিইও তথা দার্জিলিংয়ের অতিরিক্ত জেলাশাসক অর্চনা পন্ধারীনাথ ওয়ানখেড়েকে নদিয়ার অতিরিক্ত জেলাশাসক করা হয়েছে। অন্যদিকে দার্জিলিংয়ের মিরিকের এসডিও তেনজিন ওগেনকে বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের যুগ্ম সচিব পদে আনা হয়েছে।নবান্ন সূত্রে খবর, এটি মূলত একটি রুটিন বদলি হলেও এর পেছনে প্রশাসনিক কাজকে আরও গতিশীল করার লক্ষ্য রয়েছে। বিশেষ করে জেলাগুলিতে উন্নয়নমূলক প্রকল্পগুলোর রূপায়ণ এবং প্রশাসনিক সমন্বয় বাড়াতে এই অভিজ্ঞ আধিকারিকদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন - টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
4h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
5h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
6h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
7h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
8h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
9h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
9h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
11h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
11h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
12h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
15h ago
