Site Logo

নন্দীগ্রামের সেবাশ্রয় শিবিরে নতুন জীবন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর, কুর্নিশ সাংসদের উদ্যোগকে

EBBS Desk·
নন্দীগ্রামের সেবাশ্রয় শিবিরে নতুন জীবন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর, কুর্নিশ সাংসদের উদ্যোগকে

রাজনৈতিক হানাহানি বা তরজা নয়, মানবিকতার এক অনন্য নজির সৃষ্টি করল নন্দীগ্রামের ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবির। ডায়মন্ড হারবারের সাফল্যের পর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নন্দীগ্রামে আয়োজিত এই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা শিবিরে এসে প্রাণ ফিরে পেল থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক শিশুকন্যা। সময়মতো সঠিক চিকিৎসা ও প্রশাসনিক তৎপরতায় ওই শিশুটি এখন সুস্থ। তার পরিবারের মুখে ফিরেছে হাসি।

Sponsored

Sranchi In Article

পরিবার সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রামের বাসিন্দা ওই শিশুকন্যা দীর্ঘদিন ধরেই থ্যালাসেমিয়ার মারণ কামড়ে ভুগছিল। ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা দিনমজুর পরিবারের পক্ষে দুঃসাধ্য হয়ে উঠেছিল। এই পরিস্থিতিতে ভরসা জুগিয়েছিল স্থানীয় সেবাশ্রয় শিবির। সেখানে নিয়ে আসার পর চিকিৎসকরা তড়িঘড়ি তার শারীরিক পরীক্ষা করেন। অবস্থার গুরুত্ব বুঝে দেরি না করে তাকে কলকাতার এনআরএস হাসপাতালে রেফার করা হয়। সরকারি হাসপাতালের সহযোগিতায় এবং শিবিরের স্বেচ্ছাসেবকদের সক্রিয়তায় দ্রুত রক্ত সঞ্চালন ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।

শিশুকন্যাটির এই সুস্থ হয়ে ওঠার খবর সমাজমাধ্যমে আবেগঘন ভঙ্গিতে তুলে ধরেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুস্থ শিশুটির ছবি ও ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, তার মুখের হাসি এবং বাবা-মায়ের চোখের প্রশান্তিই আমাদের কাজের আসল প্রাপ্তি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, একজন মায়ের স্বস্তির ছাপ বা অসহায় বাবার হালকা হওয়া দীর্ঘশ্বাসই বলে দেয় যে এই প্রয়াস সার্থক। ওই খুদের আগামী দিনগুলো যেন সুস্বাস্থ্য ও শক্তিতে ভরে ওঠে, সেই প্রার্থনাও করেছেন তিনি।

উল্লেখ্য, নন্দীগ্রামের এই স্বাস্থ্যশিবিরে গত কয়েকদিনে লক্ষাধিক মানুষ পরিষেবা পেয়েছেন। চোখ পরীক্ষা থেকে শুরু করে জটিল রোগের প্রাথমিক চিকিৎসা— সবটাই মিলছে এক ছাদের তলায়। রাজনৈতিক মহলের মতে, উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই কৌশল জনমানসে গভীর প্রভাব ফেলছে। এই সাফল্য দেখে এলাকার মানুষ বলছেন, রাজনীতি থাকুক রাজনীতির জায়গায়, কিন্তু বিপদে যখন এমনভাবে হাত বাড়িয়ে দেওয়া হয়, তখনই সাধারণ মানুষের প্রকৃত জয় হয়।

আরও পড়ুন - ছয়মাসে ১০ লক্ষ চাকরি, শুভেন্দুর দাবি: ২৪ কোটি চাকরি কোথায়, প্রশ্ন তৃণমূলের

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

Just now

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
রাজ্য

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের

Just now

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
রাজ্য

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য

1h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
রাজ্য

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

4h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
রাজ্য

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির

4h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
রাজ্য

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির

5h ago

More from রাজ্য

View All →