পাহাড়ে বিজেপি সাংসদ রাজু বিস্তার নামে ‘মুর্দাবাদ’ পোস্টার! তুঙ্গে বিক্ষোভ

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তপ্ত পাহাড়। ভোটার তালিকা থেকে বহু গোর্খা বাসিন্দার নাম বাদ পড়া এবং হাজার হাজার নাম ‘অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন তালিকায় রাখা নিয়ে বিজেপি সাংসদ ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার দার্জিলিং শহরজুড়ে বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে নেপালি ভাষায় লেখা অসংখ্য পোস্টার দেখা যায়।
Sponsored

শহরের বিভিন্ন মোড়ে সাঁটানো এই পোস্টারগুলিতে সরাসরি সাংসদ রাজু বিস্তাকে নিশানা করা হয়েছে। বিক্ষোভকারীদের প্রশ্ন, "পাহাড়ের সরল মানুষের ভোট নিয়ে কেন তাঁদের ভিটমাটি হারানোর জোগাড় করা হচ্ছে?" পোস্টারে দাবি করা হয়েছে যে, প্রায় ৫০ হাজারেরও বেশি পাহাড়বাসীর নাম বর্তমানে বিবেচনাধীন তালিকায় রয়েছে। এই চরম অনিশ্চয়তার মুহূর্তে সাংসদ কেন নীরব, সেই প্রশ্ন তুলে ‘রাজু বিস্তা মুর্দাবাদ’ ও ‘বিজেপি মুর্দাবাদ’ স্লোগান লেখা পোস্টারে ছেয়ে গিয়েছে শৈলশহর।
ভোটার তালিকায় এই অসঙ্গতি ধরা পড়ার পর থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন কার্শিয়াং ও দার্জিলিংয়ের বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল থেকেই কার্শিয়াংয়ের বিডিও অফিসে কয়েকশ মানুষ ভিড় করেন। নিজেদের নাগরিকত্ব ও ভোটাধিকার সুনিশ্চিত করতে বিডিও এবং এসডিও-র সঙ্গে দেখা করে সমস্যার কথা জানান তাঁরা। একই চিত্র দেখা গিয়েছে দার্জিলিংয়ের জেলাশাসক দফতরেও। কয়েকজন বাসিন্দা সরাসরি সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে দেখা করে দ্রুত সমাধানের দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, পাহাড়ের মানুষের আবেগকে ব্যবহার করে বিজেপি ভোট নিলেও সংকটের সময় তাঁদের পাশে দাঁড়াচ্ছে না। তাঁদের আশঙ্কা, এই তালিকায় নাম না থাকার অর্থ হলো ভিটেমাটি হারানোর ভয়। নির্বাচনের আগে এই বিশাল সংখ্যক ভোটারের নাম ঝুলিয়ে রাখা এক গভীর ষড়যন্ত্র বলে মনে করছেন পাহাড়ের রাজনৈতিক মহলের একাংশ। এই ঘটনায় এখনও পর্যন্ত বিজেপি বা সাংসদ রাজু বিস্তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নির্বাচনের আগে এই 'ভোটার তালিকা' ইস্যু যে পাহাড়ের রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলতে চলেছে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন- খামেনেই-র মৃত্যুতে অবশেষে নীরবতা ভাঙল ভারত! ইরানি দূতাবাসে শোকবার্তা বিদেশ সচিবের
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
Just now

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
1h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
2h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
3h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
4h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
5h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
6h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
7h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
7h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
8h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
11h ago
