খড়গপুরে নিজের বাড়ি থেকে গ্রেফতার পিংলার (Pingla) প্রাক্তন বিধায়ক অজিত মাইতি (Ajit Maity)। শুক্রবার ভোরবেলা খড়গপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আপাতত নিয়ে যাওয়া হয়েছে ডেবরা থানায় (Debra Police Station)। কী কারণে গ্রেফতারি তা এখনও স্পষ্ট নয়। আজ আদালতে পেশ করার সম্ভাবনা।

এদিন ভোরে অজিতের গ্রেফতারির খবর জানা গেলেও কোন অভিযোগে পুলিশের পদক্ষেপ করেছে তা স্পষ্ট হয়নি। বেলা বাড়তে পুলিশের তরফ থেকে জানানো হয় জেলায় বিভিন্ন সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বড় অংকের টাকা চাওয়ার পাশাপাশি তোলাবাজির অভিযোগ রয়েছে প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। আর্থিক প্রতারণার ধারায় মামলার রুজু করা হয়েছে। এই প্রসঙ্গে অজিত বলেন, তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আইনের উপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে।