বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর পাশাপাশি মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকাল থেকেই কলকাতায় রোদ ঝলমলে আকাশ। তবে দুপুরের পর থেকেই মেঘের সঞ্চার হতে পারে। বিকেল বা সন্ধ্যার মুখে শহরের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা রয়েছে।
Sponsored

আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আজ বিকেলের পর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া ও হুগলি,পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ,বীরভূম, বাঁকুড়া জেলায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বেশ কিছু জেলায় বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। বুধবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং-এর পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
2h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
3h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
3h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
5h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago





