Site Logo

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

EBBS Desk·
তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের হুমকির অভিযোগে গ্রেফতার করা হল প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta)। এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সোমবার গভীর রাতে পুলিশের এই পদক্ষেপ। যদিও বিধাননগর কমিশনারেটের (Bidhannagar Police Cimmisionerate) তরফে অফিশিয়ালি এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

Sponsored

Sranchi In Article

সূত্রের খবর সোমবার বিকেলেই ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সব্যসাচীর বিরুদ্ধে কোটি টাকার তোলবাজির অভিযোগ জানিয়ে বিধাননগর উত্তর থানায় এফআইআর করেন মধুসূদন চক্রবর্তী (Madhusudan Chakraborty) নামে এক ব্যবসায়ী। ২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১ কোটি ৫ লক্ষ টাকা তোলা নেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি মানসিকভাবে নির্যাতন, খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি অভিযোগকারীর। এরপর রাতে নিউটাউনের ফ্ল্যাট থেকে প্রথমে সব্যসাচীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ম্যারাথন জিজ্ঞাসাবাদের শেষে কোনও সদুত্তর না মেলায় গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। মঙ্গলবার সকালে তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। আজ বিধাননগর আদালতে পেশ করা হবে। এদিন সকালে সব্যসাচীকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যা অভিযোগ আছে তা প্রমাণ করে দেখাক।

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →