দলনেত্রী নতুন নাম ও প্রতীকে লড়াইয়ের বার্তা দেওয়ার আগেই নন্দীগ্রাম উপনির্বাচনের প্রার্থীপদ থেকে নাম প্রত্যাহার করলেন সঞ্চিতা দে প্রধান (Sanchita Dey Pradhan)। শুক্রবার, যখন ঘাসফুল প্রতীকের বদলে নতুন নাম ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’; প্রতীক ফুটবল খেলোয়াড় দিচ্ছে কমিশন, তখনই নবান্নে (Nabanna) গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) সঙ্গে দেখা করেন সঞ্চিতা। তার পরেই খবর পেলে সঞ্চিতা প্রার্থীপদ প্রত্যাহার করছেন।
এদিন বেলা ১টা নাগাদ স্বামী সত্যজিৎ প্রধানকে সঙ্গে নিয়ে নবান্নে যান সঞ্চিতা। দীর্ঘক্ষণ তাঁর কথা হয় শুভেন্দুর সঙ্গে। কী কারণে এই সাক্ষাৎ-তা নিয়ে জল্পনা তৈরি হয়। এদিকে মমতা তৃণমূল কংগ্রেস নামটি মমতা-পন্থী তৃণমূলকে (Mamata TMC) দেয় কমিশন। কিন্তু সেই নামে আর লড়বেন না সঞ্চিতা।
কিছু দিন আগেই তৃণমূলনেতা অখিল গিরিকে সঙ্গে নিয়ে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন সঞ্চিতা। শনিবারই উপনির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে হলদিয়ায় ফিরে মহকুমা দফতরে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন সঞ্চিতা। কেন আচমকা লড়াই থেকে সরে দাঁড়ালেন- সেই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি সঞ্চিতা। তবে, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে মমতা তৃণমূলের প্রার্থীর নির্বাচনের ময়দান থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ
















