Site Logo

বসন্ত পঞ্চমীতে সামান্য কমলো তাপমাত্রা, বেলা বাড়তেই উধাও শীতের আমেজ 

EBBS Desk·
বসন্ত পঞ্চমীতে সামান্য কমলো তাপমাত্রা, বেলা বাড়তেই উধাও শীতের আমেজ 

শীতের দাপট নেই, সরস্বতী পুজোর সকাল (Saraswati Puja weather) থেকে সেজেগুজে চুটিয়ে ঠাকুর দেখা আর হুল্লোড়ের মুডে কচিকাঁচারা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে রাজ্যের কোথাও সর্বনিম্ন তাপমাত্রা হেরফের হওয়ার বিশেষ সম্ভাবনা নেই। উত্তরে যদিও ঠান্ডার ইনিংস চলছে। সকাল-রাতে কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গে।

Sponsored

Sranchi In Article

প্রত্যাশিত শীত (Winter) না থাকলেও সরস্বতী পুজোর সকালে বৃহস্পতিবারের থেকে ১ ডিগ্রি কমেছে কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। শনিবার তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রির মধ্যে কমবে বেশিরভাগ জেলাতে।রবিবার থেকে পারদ ফের ঊর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। উত্তরবঙ্গের সব জেলাতেই মাঝারি কুয়াশার সম্ভাবনা। পাহাড়ি এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরের বাকি জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

 

Related Articles

More from রাজ্য

View All →