অপরিকল্পিত SIR-এর কুশীলব সীমা খান্নাকে আবেদন বাংলার কন্যার! পোস্ট অরূপের

একটি ফেসবুক পোস্ট, একটি আবেদন। বাংলার বহু মানুষের মনের কথা। এসআইআর(SIR) পর্বে যে হয়রানি চলছে বাংলাজুড়ে, সে কথাই প্রতিধ্বনিত হল ওই ফেসবুক পোস্টে (Facebook post)। নায়েমা খাতুন নামে মুর্শিদাবাদের জনৈক ভোটার সমাজ মাধ্যমে আবেদন জানালেন দেশে অপরিকল্পিত এসআইআরের কুশীলব সীমা খান্নার প্রতি। নায়েমা খাতুনের সেই আবেদনই ফেসবুক পোস্টে তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী।
Sponsored

নায়েমা খাতুনের পোস্টটি শেয়ার করে অরূপবাবু লেখেন, এনআইসি-র ডেপুটি ডিরেক্টর সীমা খান্নাকে বাংলার একজন বোনের পক্ষ থেকে পাঠানো মেসেজ সামাজিক মাধ্যমে পেলাম। সেটাই তুলে ধরলাম সবার সামনে। মাথায় রাখতে হবে যে, এই সীমা খান্নাই হলেন সেই জন, যিনি নেপথ্যের মূল কুশীলব বাংলার দেড় কোটি মানুষকে নির্বাচন কমিশনের লজিক্যাল ডিস্ক্রেপেন্সি নামক হয়রানির মুখে ফেলার। এর কাজকর্ম সম্পর্কে দেশের মানুষকে প্রথম অবগত এবং সতর্ক করেছিলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন: বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবের দোকানে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ
Sponsored

সমাজ মাধ্যমে তাঁর আবেদনে কী লিখেছিলেন নায়েমা? নায়েমা লেখেন... ম্যাডাম, আমি নায়েমা খাতুন, মুর্শিদাবাদ (পশ্চিমবঙ্গ) থেকে বলছি। আমার মোট ৫ ভাইবোন। তাহলে আপনি আমাকে এমন একটি নোটিশ কেন পাঠিয়েছেন, যেখানে দাবি করা হচ্ছে যে, এসআইআর ফর্মে আরও ছ'জন আমার বাবার নাম যুক্ত করেছে? তাঁর প্রশ্ন, এর জন্য কে দায়ী? আপনি, আপনার সংস্থা নাকি আমি? আমার বাবার বাড়িতে এসে তাঁর সমস্ত পারিবারিক রেকর্ড পরীক্ষা করুন এবং প্রমাণ করুন যে তিনি ৬ জনেরও বেশি সন্তানের
পিতা। আর যদি একজন মানুষের ৬টিরও বেশি সন্তান থাকে, তাহলে আপনার সমস্যা কী? আপনি কি এসআইআরের মাধ্যমে একটি প্রকৃত ভোটার তালিকা খুঁজছেন নাকি বাংলার সাধারণ মানুষকে হয়রানি করতে চাইছেন? অনুগ্রহ করে আমাকে উত্তর দিন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
4h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
5h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
6h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago





