শিয়ালদহ (Sealdah) থেকে ট্রেন ছাড়ার পরই আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchenjunga Express) ধোঁয়া। আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়লেন যাত্রীরা। উত্তরবঙ্গগামী ১৩১৭৩ আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটির জেরে বৃহস্পতিবার সকালে ট্রেন বিভ্রাট। ঘটনাটি ঘটেছে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলমুড়িতে।
আরও পড়ুন: ভারতের স্বাধীনতার আট দশক পূর্তিতে বার্মিংহামে BHAS-এর বর্ণাঢ্য অনুষ্ঠান
নির্ধারিত সময়েই শিয়ালদহ থেকে ১৩১৭৩ আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchenjunga Express) রওনা হয়। এরপর সকাল আটটা নাগাদ হুগলির বেলমুড়ি স্টেশনের কাছে যেতেই দেখা যায় ট্রেনের একটি কম্পার্টমেন্টের নীচ থেকে ধোঁয়া বের হচ্ছে। ট্রেন থামিয়ে দেন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ধোঁয়ার উৎস খতিয়ে দেখেন আধিকারিকরা। প্রায় ২০ মিনিট পর ৮ টা ২২ মিনিটে ট্রেনটি পুনরায় বেলমুড়ি স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দ্যেশে রওনা দেয়।
















