কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় (Indira Mukherjee), ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে (Abhishek Gupta) জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও (Vineet Kumar Goyal) আগামী সপ্তাহে তলব করা হয়েছে। সাসপেন্ডেড অফিসারদের কাছ থেকে নথিও সংগ্রহ করা হয়েছে বলে খবর।
Sponsored

আরও পড়ুন- ২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের
২০২৪ সালের অগাস্ট মাসে আরজি কর হাসপাতালের (RG Kar Medical College & hospital)সেমিনার হলে চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় তোলপাড় হয় রাজ্যসহ গোটা দেশ। তদন্তে নেমে সঞ্জয় রাই (Sanjay Rai) নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (KP)। পরে CBI তাঁকে দোষী সাব্যস্ত করে এবং শিয়ালদহ আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। এরপর 'অভয়া'র বাবা-মা অভিযোগ এই ঘটনায় আরও অনেকে জড়িত। তাঁদের তদন্তের আওতায় আনার দাবি করেন তাঁরা। বাংলায় সরকার বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন করে আরজি কর (R G Kar Case) ফাইল খোলার আশ্বাস দেন। এরপরই সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে তিন সদস্যের সিট গঠনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআইয়ের স্ক্যানারে তিন সাসপেন্ডেড আইপিএস আধিকারিক। ঘটনার রাত থেকে শেষকৃত্য পর্যন্ত কী হয়েছিল, সেই ঘটনাক্রম নির্দিষ্ট করে খতিয়ে দেখছেন দেখতে এবার তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
বামেদের ‘জেল ভরো’ কর্মসূচি ঘিরে রণক্ষেত্র আসানসোল! গ্রেফতার মীণাক্ষি-সহ একাধিক নেতা
13h ago

হালিশহরে আর্থিক সাহায্য, আরজি কর-কাণ্ডে আপত্তি কেন? বিজেপির ‘দ্বিমুখী নীতি’ নিয়ে সরব কুণাল
13h ago

কেন্দ্রের ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে শামিল রাজ্য, হবে রাখিবন্ধন উৎসব: ‘তেরঙ্গা যাত্রা’র পরে ঘোষণা মুখ্যমন্ত্রীর
14h ago

চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
14h ago

হালিশহরে মমতার উপর হামলার প্রতিবাদে উত্তাল বাংলা
15h ago







