কলকাতা ২৯°সে
ব্রেকিং
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদেরবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! গ্রেফতার বাংলার ক্রিকেটার অভিষেককলকাতার নামী স্কুলে খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ ২৭ ছাত্রী!চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কঅ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদেরবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! গ্রেফতার বাংলার ক্রিকেটার অভিষেককলকাতার নামী স্কুলে খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ ২৭ ছাত্রী!চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্ক
রাজ্য

বালিশ শিবিরকে ভর্ৎসনা করে দলীয় অ্যাকাউন্ট থেকে দৈনন্দিন খরচের অনুমতি তৃণমূলকে

দৈনন্দিন কাজ ও বেতন দেওয়ার জন্য নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে তৃণমূল কংগ্রেসকে টাকা তোলার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। ইডির আইনজীবী কোর্টকে জানান, অ্যাকাউন্টে ছাড়পত্র দিতে দরকারে তিনি এফিডেফিট দেবেন।

বালিশ শিবিরকে ভর্ৎসনা করে দলীয় অ্যাকাউন্ট থেকে  দৈনন্দিন খরচের অনুমতি তৃণমূলকে

দৈনন্দিন কাজ ও বেতন দেওয়ার জন্য নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে তৃণমূল কংগ্রেসকে টাকা তোলার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। ইডির আইনজীবী কোর্টকে জানান, অ্যাকাউন্টে ছাড়পত্র দিতে দরকারে তিনি এফিডেফিট দেবেন।  পাশাপাশি বালিশ তৃণমূল ক্যাভিয়েট ফাইল করে অর্থের দাবি জানালে কোর্ট তিরস্কার করে তাদের আবেদন খারিজ করে দিয়ে জানায়, এখানে কে আসল, কে নকলের মামলা হচ্ছে না। অযথা সময় নষ্ট করবেন না। কিছু বলার থাকলে হাইকোর্ট নিযুক্ত কোর্ট অফিসারকে বলুন।

Sponsored

Sranchi In Article

মঙ্গলবার শুনানি শেষে বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি প্রসন্না ভি ভারালে জানান ৯ জুলাই কলকাতা হাই কোর্ট যে নির্দেশ জারি হয়েছিল, সেটাই বহাল রাখছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ ছিল যথেষ্ট ব্যালান্সড। কী ছিল সেই নির্দেশ? কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য ৯জুলাই নির্দেশে বলেছিলেন, দৈনন্দিন কাজ চালানোর জন্য পার্টির তিনটি অ্যাকাউন্টের টাকা ব্যবহার করতে পারবে তৃণমূল কংগ্রেস। এই কারণে প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারকে কোর্ট অফিসার নিযুক্ত করা হয়। তিনিই দৈনন্দিন খরচের ছাড়পত্র দেবেন। সুপ্রিম কোর্ট এই রায়কেই মান্যতা দিয়ে তৃণমূলের দৈনন্দিন খরচের সমস্যা মেটাতে নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার তৃণমূলের পক্ষে সওয়াল করেন কপিল সিবাল। শুনানির শুরুতেই তৃণমূলের দল চালাতে মাসিক কত খরচ হয়, সেই খতিয়ান তুলে ধরে বলেন, ইডি-র দায়ের করা মামলা অনুযায়ী, 'প্রসিড অফ ক্রাইম'-এর পরিমাণ ৬০ কোটি টাকা। কিন্তু তারা ব্যাঙ্কে ৪০০ কোটি টাকা বাজেয়াপ্ত করে রেখেছে। কেন সব টাকা বাজেয়াপ্ত করা হবে? তৃণমূল তাদের কর্মচারীদের বেতন দিতে পারছে না। তৃণমূল কংগ্রেসের মোট আড়াইশো জন কর্মচারী আছে, যাদের দু'মাস বেতন দেওয়া সম্ভব হয়নি। মাইনে-সহ অন্যান্য খরচ মিলিয়ে মোট ৫৩ লক্ষ ২৩ হাজার টাকা প্রয়োজন। এছাড়াও অফিসের কাজ চালানোর জন্য ও কর্মচারী এবং সিকিউরিটি এজেন্সিকে চুক্তিভিত্তিতে টাকা দেওয়ার কথা। দলের ১৭টি অফিস মিলিয়ে মাসে এক কোটি টাকার খরচ আছে। নির্বাচনের সময় যারা কাজ করেছেন তাদের টাকা তৃণমূল কংগ্রেসের মোট আড়াইশো জন কর্মচারী আছে, যাদের এই মাসে মাইনে দেওয়া সম্ভব হয়নি। মাইনে-সহ অন্যান্য খরচ মিলিয়ে মোট ৫৩ লক্ষ ২৩ হাজার টাকা প্রয়োজন। এছাড়াও অফিসের কাজ চালানোর জন্য অন্যান্য কর্মচারী এবং সিকিউরিটি এজেন্সিকে চুক্তিভিত্তিতে টাকা দেওয়ার কথা। তৃণমূল কংগ্রেসের ১৭ টি অফিস মিলিয়ে মাসে এক কোটি টাকার খরচ আছে। নির্বাচনের সময় যারা কাজ করেছেন তাদের টাকা দেওয়া এখনও বাকি আছে। কপিল অভিযোগ করেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দিয়ে বলেছিলেন, প্রতিদিনের কাজ চালানোর জন্য কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করে কিছু টাকা ব্যবহার করার অনুমতি দেওয়া যেতে পারে। যখনই কলকাতা হাইকোর্ট এই অ্যাকাউন্ট ছাড় দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়ার ইঙ্গিত দিয়েছে, তখনই এই তিনটে অ্যাকাউন্টকেও নতুন করে ফ্রিজ করে দেওয়া হয়েছে। শীর্ষ আদালতে তৃণমূলের পক্ষে সওয়াল করেন অভিষেক মনু সিংভি এবং মানেকা গুরুস্বামীও।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

রাজ্য

ধর্মান্তর রুখতে আসছে কঠোর আইন, জমি কেনা-বেচার ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

১১/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

কলকাতা ও হাওড়া পুরনিগমে বাড়ছে কাউন্সিলরের সংখ্যা, সংশোধনী বিল বিধানসভায়

১১/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরা

১১/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

শিউলি হটাও! মোহবনিতে গিয়ে বিক্ষোভের মুখে 'কুলুপ' ঋতপন্থী বিধায়কের

১১/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

নেতাজির চিতাভস্ম দেশে ফেরাতে চান কন্যা অনিতা! কেন্দ্রের জবাব চাইল শীর্ষ আদালত

১১/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

নেতাজিকে অপমান মানব না: শ্যামবাজারে মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে গর্জে উঠলেন মমতা

১১/৮/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →