তারকেশ্বর মন্দির পরিদর্শনের করে আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর

সল্টলেকে বিজেপির দফতরে 'জনতার দরবার' কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা শোনার পর সোমবার দুপুরে হুগলির তারকেশ্বর মন্দিরে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বাংলায় বিজেপি সরকার গঠনের পর এই প্রথম হুগলি জেলায় যাবেন শুভেন্দু। তারকনাথের মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানা গিয়েছে মন্দিরে পুজো দেওয়ার পর বিধায়ক ও প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে এদিন একটি বৈঠক করারও কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এই কর্মসূচির পর সেখান থেকেই সোজা চলে যাবেন কলকাতা বিমানবন্দরে (NSCBI Airport)। বিশেষ বিমানে পৌঁছে যাবেন রাজধানীতে। সন্ধ্যায় দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার রাতেই কলকাতা ফিরবেন শুভেন্দু অধিকারী।
Sponsored

মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে বেশ কৌতুহল তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে, নতুন মন্ত্রীদের দফতর বণ্টনের চূড়ান্ত রূপরেখা তৈরি করতেই শুভেন্দুর এই আকস্মিক রাজধানী সফর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন-সহ একাধিক শীর্ষ নেতার সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি রাজধানীতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে, যদিও তার মূল আলোচ্য বিষয় কী, তা এখনও জানা যায়নি।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
1h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
1h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
5h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
5h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
6h ago
More from রাজ্য
View All →
'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
9h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
16h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
18h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
18h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
20h ago
