কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
রাজ্য

কর বৃদ্ধির খবর ‘ভিত্তিহীন’! বিতর্কিত নির্দেশিকা বাতিল পঞ্চায়েত দফতরের

কর বৃদ্ধির খবর ‘ভিত্তিহীন’! বিতর্কিত নির্দেশিকা বাতিল পঞ্চায়েত দফতরের

ষোড়শ অর্থ কমিশনের সুপারিশের প্রেক্ষিতে জারি করা একটি নির্দেশিকাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে পঞ্চায়েত এলাকায় কর বৃদ্ধি সংক্রান্ত জল্পনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। পঞ্চায়েতে পরিবারপিছু কর বাড়িয়ে ১,২০০ টাকা পর্যন্ত করা হতে পারে— এমন খবর চাউর হতেই বিভিন্ন মহলে প্রতিক্রিয়া শুরু হয়। সার্বিক অসন্তোষ ও বিভ্রান্তি এড়াতে শেষ পর্যন্ত সেই বিতর্কিত নির্দেশিকাটি বাতিল করার কথা জানাল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। 

Sponsored

Sranchi In Article

প্রশাসন সূত্রের খবর, পঞ্চায়েতগুলির নিজস্ব আর্থিক উৎস ও রাজস্ব বৃদ্ধি সংক্রান্ত প্রক্রিয়া পর্যালোচনার জন্য সম্প্রতি একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রস্তুত করা হয়েছিল। কিন্তু সেই নির্দেশিকার কিছু অংশ নিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দেয়। বিষয়টি ঘিরে বিতর্ক বাড়তে থাকায় প্রশাসনিক স্তরে পর্যালোচনা করে নির্দেশিকাটি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 

তবে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কর বৃদ্ধির এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল ব্যাখ্যার ফল। প্রশাসনের দাবি, একটি বিশেষ মহল বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছিল। সাধারণ মানুষের ওপর অতিরিক্ত কোনো কর চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। দফতর থেকে পরিষ্কার করা হয়েছে যে, ১৯৭৩ সালের পঞ্চায়েত আইনের প্রচলিত নিয়ম অনুসারেই পঞ্চায়েত এলাকায় কর আদায় প্রক্রিয়া অব্যাহত থাকবে। 

অন্যদিকে, নির্দেশিকা বাতিলের পর বিরোধী দলগুলির দাবি, প্রশাসনিক চাপ ও জনভাবনার কথা মাথায় রেখে শেষ পর্যন্ত রাজ্য সরকার এই পদক্ষেপ প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। সব মিলিয়ে, পঞ্চায়েত এলাকায় কর সংক্রান্ত এই নির্দেশিকা প্রকাশ ও বাতিলের ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from রাজ্য

View All →