অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি এবং পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যের অর্থ দফতরের জারি করা স্মারকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে।
Sponsored

অর্থ দফতর জানিয়েছে, আগে নির্দেশ ছিল ৩০ মার্চ বিকেল ৪টা পর্যন্ত ২০২৫-২৬ অর্থবর্ষ সংক্রান্ত বিল ও অ্যাডভাইস গ্রহণ করা হবে। তবে সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ মার্চ রাতের দেরিতে এবং ৩১ মার্চ জারি হওয়া বরাদ্দ বা অনুমোদন সংক্রান্ত বিলও ৩১ মার্চ বিকেল ৪টা পর্যন্ত গ্রহণ করা যাবে। এর ফলে শেষ মুহূর্তের আর্থিক প্রক্রিয়াগুলিও সম্পন্ন করার সুযোগ মিলবে। সরকারি রসিদ গ্রহণ করা হবে ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত, অথবা রিজার্ভ ব্যাঙ্ক যে সময়সীমা নির্ধারণ করবে, সেই অনুযায়ী। এই সমস্ত রসিদ মার্চ মাসের হিসাবেই অন্তর্ভুক্ত করা হবে। অর্থবর্ষের শেষ দিনে নানা দফতরের আর্থিক লেনদেনের চাপ থাকে। সেই কারণে ট্রেজারি ও পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস খোলা রাখার এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সরকারি ব্যয় ও আয়ের হিসাব নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
আরও পড়ুন- চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের
_
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
3h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
11h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
12h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
13h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
14h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
15h ago
More from রাজ্য
View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
16h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
17h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
18h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
18h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
19h ago
