মিছিলের অনুমতি চেয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল শিবির। আদালতে হুগলির মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত মিছিলের আবেদন জানানো হয়েছে। আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। মিছিলের অনুমতি চেয়ে আবেদনকারীর আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজ্য সরকারের কাজে খুশি নয় এই তৃণমূল শিবির। তারই প্রতিবাদে মিছিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। মিছিলে থাকতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১১ সেপ্টেম্বর মিছিলের আবেদন করা হয়েছে। এদিন মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।
মিছিলের অনুমতি চেয়ে হাই কোর্টে তৃণমূল
Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
বেঙ্গল সাফারিতে একের পর এক বন্যপ্রাণীর মৃত্যু! নীরব পার্ক কর্তৃপক্ষ
2h ago

ঋতব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিজিকে চিঠি রাজ্যের, তদন্তের খুঁটিনাটি জানাতে আর্জি কুণালের
2h ago

ঋতব্রত গোষ্ঠীতে ভাঙন! ডেমোক্র্যাটিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে ইস্তফা সাবিনার
4h ago

ফতোয়া থেকে আন্দোলনে বাধা-কোন পথে দেশ? জানতে বই পড়ার ডাক বিমানের, চণ্ডীপাঠ নিয়েও মন্তব্য
17h ago

"ভারতের ইতিহাসে এমন SIR কখনও হয়নি", গণ কনভেনশনে গর্জে উঠলেন লাভাসা-প্রকাশ- জহররা
19h ago







