হুমায়ুনের ‘ডিল’ ভিডিও! এবার স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব তলব তৃণমূলের

ফেঁসে গিয়ে এখন এআই-এর দোহাই দিয়ে পিঠ বাঁচাতে চাইছেন হুমায়ুন কবীর। কিন্তু তাঁর এই 'ডিলের' ভিডিও নিয়ে সাফাই যে ধোপে টিকবে না তা স্পষ্ট করে দিল তৃণমূল। বৃহস্পতিবার ব্রাত্য বসু ও শশী পাঁজা এই ভিডিও-কাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব তলব করেছেন। ব্রাত্য বলেন, তৃণমূলের পক্ষ থেকে একটি স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বাংলায় মুসলিম ভোট ভাগ করার জন্য ১০০০ কোটি টাকার ডিল হয়েছে। ওই ভিডিওতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সরাসরি পিএমও-র যুক্ত থাকার কথা বলা হয়েছে। কিন্তু মোদি স্বভাবসিদ্ধ ঔদ্ধত্যে বিষয়টি এড়িয়ে গিয়েছেন।
Sponsored

ব্রাত্য বসু বলেন, যোগ রয়েছে খোদ প্রধানমন্ত্রীর দফতরের। আমরা আশা করেছিলাম তা নিয়ে মুখ খুলবেন মোদি। কিন্তু একটি বাক্যও শোনা গেল তাঁর মুখে। এবার পিএমও-র নম্বর টু অমিত শাহের কাছে আমরা জবাব চাই। অমিত শাহ উত্তর না দিলে ধরে নিতে হবে ভিডিওর পুরোটাই সত্যি। শশী পাঁজা বলেন, প্রধানমন্ত্রীর জনসভায় আগাগোড়া প্রতারণা করে গেলেন বাংলার মানুষের সঙ্গে। এত মিথ্যের পর আবার গ্যারান্টি দিচ্ছেন প্রধানমন্ত্রী? বোঝাই যাচ্ছে বিজেপির গ্যারান্টি আসলে জুমলা, প্রতারণা। কোনওটাই বাস্তবায়িত হবে না। কেন্দ্রকে বিঁধে ব্রাত্য বসু বলেন, প্রধানমন্ত্রী হিসাব নেওয়ার কথা বলছেন, আমরাও হিসাব চাই। কিন্তু আমাদের হিসাব অন্য। আমরা চাই, বাংলার আটকে রাখা ২ লক্ষ কোটি টাকার হিসাব। ১০০ দিনের কাজ, মিড-ডে মিল, জল জীবন মিশনের টাকা কেন আটকে রাখা হয়েছে, তার হিসেব চাই।
ব্রাত্যর কথায়, আপনারা বাঙালিকে খাটো করার জন্য বাংলাকে বোমার কারখানা বলছেন। মণিপুরে যে বোমা ফাটছে, তা কি গুজরাত বা উত্তরপ্রদেশের কারখানায় তৈরি? প্রধানমন্ত্রীর বাসভবনের কয়েক কিলোমিটারের মধ্যে লালকেল্লায় যে বোমা ফাটল, তা কোথায় তৈরি হয়েছিল? আরএসএসের সদর দফতর নাগপুরের কাছে সম্প্রতি একটি কারখানায় বিস্ফোরণে ১৮ জনের মৃত্যুর প্রসঙ্গ টেনে তাঁর প্রশ্ন, সেগুলি কি মহারাষ্ট্র বা গুজরাতের কারখানায় তৈরি? বিজেপি আগে লালকেল্লা ও নাগপুরের হিসেব দিন। তিনি বলেন, ঔরঙ্গজেব এবং হিটলার দুজনেই বিশুদ্ধ নিরামিষাশী ছিলেন। দু’জন নিরামিষাশী শাসকই একনায়কতন্ত্র কায়েম করেছিলেন, ছিলেন চূড়ান্ত যুদ্ধবাদ । মোদির কথাবার্তাও ওই দুই স্বৈরাচারী শাসকের মতোই শোনাচ্ছে।
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

বহরমপুরের পুলকার দুর্ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
1h ago

পুলকার দুর্ঘটনার পর আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যাবেন গোবিন্দপুর রেলগেটেও
3h ago

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
8h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
16h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
18h ago
More from রাজ্য
View All →
“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
19h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
20h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
20h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
21h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
22h ago
