সপ্তাহের শুরুর দিনে রোদের তেজ সঙ্গে ভ্যাপসা গরম অব্যাহত।  মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিস্থিতি বদল হতে পারে? আজ (সোমবার) কলকাতা সহ বাংলায়  কেমন থাকবে   সারাদিনের আবহাওয়া(Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। পুজোর আগে যদিও বৃষ্টিতে জেরবার সাধারণ মানুষ। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টি এবং নিম্নচাপের জেরে পুজো প্রস্তুতি নিয়ে দারুণ উদ্বেগে ছিলেন দক্ষিণবঙ্গের পুজো উদ্যোক্তারা। তবে নিম্নচাপ সরে যাওয়ায় সেই শঙ্কা এখন অনেকটাই কেটে গেছে।  আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

 

  আজ,(সোমবার) দক্ষিণবঙ্গের বেশি কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে।  হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সহ সব জেলার হালকা বৃষ্টি হতে পারে। যদিও কোথাও কোথাও স্থানীয়ভাবে মেঘ সঞ্চার হয়ে হুট করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে। 

 দক্ষিণ মায়ানমার উপকূলের নিম্নচাপ বঙ্গোপসাগরে আসতে পারে। তবে এর সরাসরি প্রভাব নেই বাংলায়। আগামী ৪-৫ দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলা এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি কিছুটা বাড়তে পারে।

 

আজ (সোমবার) কলকাতার  শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশের আশেপাশে থাকবে। 

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে না। আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টি দু-এক জায়গায় হওয়ার সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

এর আগে ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা ছিল। আগামী ২৪ বা ২৫ সেপ্টেম্বরের মধ্যে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ড ফল হতে পারে বলেও আশঙ্কা ছিল। যদিও বড় কিছু হয়নি।