Site Logo

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

EBBS Desk·
আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও অফিসিয়ালভাবে বর্ষা এখনও আসেনি। তবে এবার আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে আগামী সপ্তাহের শুরুর দিকেই বৃষ্টির মরসুম শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। রবিবার কলকাতাসহ শহরতলির বিভিন্ন প্রান্তে বর্ষণের পূর্বাভাস রয়েছে।

Sponsored

Sranchi In Article

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, আগামী দুদিন হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত ভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে। কালবৈশাখীর বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। সোমবার পর্যন্ত এরকম পরিস্থিতি থাকবে। মৎস্যজীবীদের ক্ষেত্রে অবশ্য কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী মঙ্গলবার এবং বুধবার অতিভারী বৃষ্টি চলবে। দুই দিনাজপুর, মালদহেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি। আবহাওয়াবিদরা বলছেন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগরের উপর আরও কিছুটা অগ্রসর হয়েছে। যার ফলে যার ফলে আগামী সোম- মঙ্গলবারের মধ্যেই রাজ্যের বাকি অংশেও বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হতে চলেছে।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

 

Related Articles

More from রাজ্য

View All →