বুধের সকাল থেকে মেঘলা আকাশ, দুপুরের পর দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Department)। আজ দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।
উত্তর থেকে দক্ষিণ সর্বোচ্চ ভরা বর্ষার মরশুম। আগামী শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দুই দিনাজপুর ও মালদহ ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলির জন্য কমলা সতর্কতা রয়েছে।
















