কলকাতা ৩৩°সে
ব্রেকিং
পুজোর মুখে বিপাকে সোহম! খারিজ আগাম জামিনের আবেদনহাইজ্যাকের আতঙ্কে জয়পুরে নামল এয়ার ইন্ডিয়ার বিমান! তল্লাশিতে নামল বম্ব স্কোয়াডকলকাতায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ! STF-এর অভিযানে উদ্ধার ৪ বন্দুকবিলবোর্ড কাণ্ডে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে শেক্সপিয়ার সরণি থানায় অভিষেকবিহারে মাঝগঙ্গায় নৌকাডুবি, মৃত অন্তত ১৪!কেন্দ্রের উপর চাপ বাড়ানোই লক্ষ্য! চা-চক্রে পরবর্তী আন্দোলনের কৌশল স্থির করলেন বিরোধীরাআমেরিকায় পা রাখতেই 'সন্ত্রাসী' তকমা ইউনুসকে! লজ্জায় ব্যস্ত হলেন মুখ লুকোতেএকাধিক দেশকে হুমকি দিয়ে নিজেই রাশিয়া থেকে তেল কিনে 'গলাবাজি' ট্রাম্পের!মঙ্গলের সকালে ফের আটক ককরোচ নেতা আশুতোষ - সৌরভরাহামলা নিয়ে বিতর্কের মধ্যেই বিকাশরঞ্জনকে তলব, নোটিশ দুই থানারপুজোর মুখে বিপাকে সোহম! খারিজ আগাম জামিনের আবেদনহাইজ্যাকের আতঙ্কে জয়পুরে নামল এয়ার ইন্ডিয়ার বিমান! তল্লাশিতে নামল বম্ব স্কোয়াডকলকাতায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ! STF-এর অভিযানে উদ্ধার ৪ বন্দুকবিলবোর্ড কাণ্ডে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে শেক্সপিয়ার সরণি থানায় অভিষেকবিহারে মাঝগঙ্গায় নৌকাডুবি, মৃত অন্তত ১৪!কেন্দ্রের উপর চাপ বাড়ানোই লক্ষ্য! চা-চক্রে পরবর্তী আন্দোলনের কৌশল স্থির করলেন বিরোধীরাআমেরিকায় পা রাখতেই 'সন্ত্রাসী' তকমা ইউনুসকে! লজ্জায় ব্যস্ত হলেন মুখ লুকোতেএকাধিক দেশকে হুমকি দিয়ে নিজেই রাশিয়া থেকে তেল কিনে 'গলাবাজি' ট্রাম্পের!মঙ্গলের সকালে ফের আটক ককরোচ নেতা আশুতোষ - সৌরভরাহামলা নিয়ে বিতর্কের মধ্যেই বিকাশরঞ্জনকে তলব, নোটিশ দুই থানার
রাজ্যমহানগর

কড়া নিরাপত্তার আবহেই শুরু দ্বিতীয় দফার ভোটগ্রহণ, তৎপর কমিশন

কড়া নিরাপত্তার আবহেই শুরু দ্বিতীয় দফার ভোটগ্রহণ, তৎপর কমিশন

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ৮টি নির্বাচনী(Election) জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ শুরু হল। দ্বিতীয়  দফায় অন্তর্ভুক্ত নদীয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ। কড়া নিরাপত্তায় দ্বিতীয় দফায় ভোট হচ্ছে।সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ(Election)।

 

নির্বাচন কমিশন(EC) জানিয়েছে, এই দফায় মোট ৪১ হাজার ১টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হচ্ছে। এর মধ্যে ৩৯ হাজার ৩০১টি প্রধান এবং ১ হাজার ৭০০টি অক্সিলিয়ারি কেন্দ্র। শহরাঞ্চলে ১৪ হাজার ২১৮টি এবং গ্রামাঞ্চলে ২৫ হাজার ৮৩টি প্রধান কেন্দ্র রয়েছে। মোট কেন্দ্রের মধ্যে ৮ হাজার ৮৪৫টি সম্পূর্ণ মহিলা পরিচালিত। পাশাপাশি ২৫৮টি মডেল কেন্দ্র এবং ১৩টি বিশেষ ভাবে স্বক্ষম কর্মীদের পরিচালিত কেন্দ্র রাখা হয়েছে। গড়ে প্রতি কেন্দ্রে ভোটার সংখ্যা ৭৮৫।

 

দ্বিতীয় দফায় মোট ১ হাজার ৪৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ২২০ জন মহিলা। আয়তনের নিরিখে সবচেয়ে বড় কেন্দ্র কল্যাণী এবং সবচেয়ে ছোট জোড়াসাঁকো। ভোটার সংখ্যার বিচারে সবচেয়ে বড় কেন্দ্র চুঁচুড়া, আর সবচেয়ে ছোট ভাটপাড়া। প্রার্থীর সংখ্যায় ভাঙড়ে সর্বাধিক ১৯ জন এবং গোঘাটে সবচেয়ে কম ৫ জন প্রার্থী রয়েছেন।

 

ভোটারদের মধ্যে সার্ভিস ভোটার ৩৯ হাজার ৯৬১ জন। বিশেষ ভাবে স্বক্ষম ভোটার রয়েছেন ৫৭ হাজার ৭৮৩ জন। ১৮ থেকে ১৯ বছর বয়সী নতুন ভোটারের সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার ৬৬৮। ৮৫ বছরের বেশি বয়সী ভোটার ১ লক্ষ ৯৬ হাজার ৮০১ জন এবং ১০০ বছরের ঊর্ধ্বে ভোটার ৩ হাজার ২৪৩ জন।

 

কলকাতার দুই নির্বাচনী জেলা মিলিয়ে ১১টি আসনে ভোট হবে। কলকাতা উত্তরে মোট ভোটার ১০ লক্ষ ৮৪ হাজার ১৭২। এর মধ্যে পুরুষ ৫ লক্ষ ৫৬ হাজার ৯৯২, মহিলা ৫ লক্ষ ২৭ হাজার ১৪৪ এবং তৃতীয় লিঙ্গের ৩৬ জন। পিডব্লিউডি ভোটার ৯৪২। অন্যদিকে কলকাতা দক্ষিণে মোট ভোটার ৬ লক্ষ ৭৯ হাজার ১৭৩। পুরুষ ৩ লক্ষ ৪৪ হাজার ৯১১, মহিলা ৩ লক্ষ ৩৪ হাজার ২৩৮ এবং তৃতীয় লিঙ্গের ২৪ জন। এখানে পিডব্লিউডি ভোটার ৪১১।

 

মঙ্গলবারই ডিসিআরসি থেকে ইভিএম ও ভিভিপ্যাট-সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ভোটকর্মীরা কেন্দ্রে পৌঁছে গিয়েছেন। নিরাপত্তার ক্ষেত্রে দ্বিতীয় দফায় নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৪২টি আসনে মোট ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশ ও ভিনরাজ্যের পুলিশও দায়িত্বে রয়েছে।

 

ভোটকে কেন্দ্র করে কলকাতায় যান চলাচলে একাধিক নিয়ন্ত্রণ জারি করেছে পুলিশ। মঙ্গলবার ও বুধবার ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ বলবৎ থাকবে। গণনার দিন ৪ মে-ও একই ধরনের ব্যবস্থা থাকবে। কসবার অ্যাক্রোপলিস মল সংলগ্ন এলাকা ও গীতাঞ্জলি স্টেডিয়ামের পিছনের রাস্তা একমুখী করা হবে। আলিপুর জজ কোর্ট সংলগ্ন পশ্চিমমুখী রাস্তা বন্ধ রেখে বিকল্প পথে যান চলাচল ঘোরানো হবে। হরিশ মুখার্জি রোড, হাজরা রোড-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় সময়ভিত্তিক নিয়ন্ত্রণ থাকবে।

 

কিছু এলাকায় বাস ও অটো রুট পরিবর্তন করা হয়েছে। অকল্যান্ড রোড ও লর্ড সিন্‌হা রোডে আংশিক বা সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। গণনার দিন ডায়মন্ড হারবার রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নিয়ন্ত্রণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বহু এলাকায় পার্কিংয়েও নিষেধাজ্ঞা জারি হয়েছে, বিশেষ করে গণনাকেন্দ্রের আশেপাশে।

 

দ্বিতীয় দফার ভোটের আগে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, প্রথম দফার অভিজ্ঞতাকে ভিত্তি করে আরও সুসংহত প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর কথায়, নির্বাচনকে আলাদা ফেজ হিসেবে নয়, গোটা রাজ্যের সামগ্রিক প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। প্রশাসন, বাহিনী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় প্রথম দফা শান্তিপূর্ণ হয়েছে, দ্বিতীয় দফাতেও সেই ধারাই বজায় থাকবে।

 

তিনি আরও জানান, ১৪২টি আসনে ভোট হওয়ায় এলাকা নিয়ন্ত্রণ আরও কার্যকরভাবে করা সম্ভব হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা—কোনও ভয়ভীতি নয়, নিজের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে নিশ্চিন্তে ভোটকেন্দ্রে আসুন।

 

Sponsored

Shyam Sundar In Article

সব মিলিয়ে, কড়া নিরাপত্তা ও কড়াকড়ি নিয়ন্ত্রণের মধ্যেই দ্বিতীয় দফার ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

আরও পড়ুন

জলপথ পেরিয়ে গঙ্গাসাগরে দুর্গা! চটের তৈরি প্রতিমায় বাংলার লোকশিল্পের ছোঁয়া
রাজ্য

জলপথ পেরিয়ে গঙ্গাসাগরে দুর্গা! চটের তৈরি প্রতিমায় বাংলার লোকশিল্পের ছোঁয়া

১৪/১০/২০২৬1 মিনিট পড়া
হাজার কোটির দুর্নীতির অভিযোগ! টুলু মণ্ডলের বিরুদ্ধে ৫২ পাতার চার্জশিট জমা
রাজ্য

হাজার কোটির দুর্নীতির অভিযোগ! টুলু মণ্ডলের বিরুদ্ধে ৫২ পাতার চার্জশিট জমা

১৪/১০/২০২৬1 মিনিট পড়া
চতুর্থীর সকালে মর্মান্তিক দুর্ঘটনা, ফুল কিনতে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা- ভাইঝির!
রাজ্য

চতুর্থীর সকালে মর্মান্তিক দুর্ঘটনা, ফুল কিনতে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা- ভাইঝির!

১৪/১০/২০২৬1 মিনিট পড়া
বেঙ্গল সাফারিতে একের পর এক বন্যপ্রাণীর মৃত্যু! নীরব পার্ক কর্তৃপক্ষ
রাজ্য

বেঙ্গল সাফারিতে একের পর এক বন্যপ্রাণীর মৃত্যু! নীরব পার্ক কর্তৃপক্ষ

১৪/১০/২০২৬1 মিনিট পড়া
ঋতব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিজিকে চিঠি রাজ্যের, তদন্তের খুঁটিনাটি জানাতে আর্জি কুণালের
রাজ্য

ঋতব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিজিকে চিঠি রাজ্যের, তদন্তের খুঁটিনাটি জানাতে আর্জি কুণালের

১৪/১০/২০২৬1 মিনিট পড়া
ঋতব্রত গোষ্ঠীতে ভাঙন! ডেমোক্র্যাটিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে ইস্তফা সাবিনার
রাজ্য

ঋতব্রত গোষ্ঠীতে ভাঙন! ডেমোক্র্যাটিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে ইস্তফা সাবিনার

১৪/১০/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →