নির্ঘণ্ট চূড়ান্ত! দুই দফায় মোট প্রার্থী প্রায় তিন হাজার, তুঙ্গে ভোটের প্রস্তুতি

দীর্ঘ টালবাহানা এবং স্ক্রুটিনি পর্ব শেষে অবশেষে স্পষ্ট হল রাজ্যের নির্বাচনী লড়াইয়ের রেখচিত্র। মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে এবারের বিধানসভা নির্বাচনে মোট ২,৯২৬ জন প্রার্থী ভাগ্যপরীক্ষায় নামছেন। দুই দফার এই ভোটে শাসক-বিরোধী সব পক্ষের মধ্যেই লড়াই এখন সেয়ানে সেয়ানে।
Sponsored

কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দফায় ১৫২টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,৪৭৮ জন প্রার্থী। অন্যদিকে, দ্বিতীয় দফার ১৪২টি আসনের জন্য লড়াইয়ের ময়দানে রয়েছেন ১,৪৪৮ জন। সোমবার বিকেল ৩টে পর্যন্ত ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সুযোগ। সেই সময়সীমা পার হতেই জেলায় জেলায় রিটার্নিং অফিসাররা প্রার্থীদের চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ করতে শুরু করেছেন।
নির্বাচন সদন সূত্রে খবর, স্বচ্ছতা বজায় রাখতে এবার প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত তথ্য ভোটারদের নাগালে পৌঁছে দিতে বিশেষ জোর দেওয়া হয়েছে। কমিশনের মোবাইল অ্যাপে গেলেই যে কোনও সাধারণ নাগরিক সংশ্লিষ্ট প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, স্থাবর-অস্থাবর সম্পত্তির খতিয়ান এবং কোনও ফৌজদারি মামলা আছে কি না, তা সহজেই দেখে নিতে পারবেন। এ ছাড়াও বুথে ভোটারদের বিভ্রান্তি এড়াতে ইভিএম-এর ব্যালট পেপারে প্রার্থীদের নাম ও প্রতীকের পাশাপাশি তাঁদের রঙিন ছবিও ব্যবহার করা হচ্ছে।
প্রশাসন সূত্রের খবর, ইতিমধ্যেই মনোনয়ন সংক্রান্ত যাবতীয় গোপনীয় নথি সিলমোহর দেওয়া খামে সংরক্ষিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনওভাবেই নিয়মের ব্যত্যয় না ঘটে।
প্রার্থীতালিকা চূড়ান্ত হওয়ার পর থেকেই রাজনৈতিক দলগুলির অন্দরে প্রস্তুতির পারদ চড়তে শুরু করেছে। নির্দল ও বিক্ষুব্ধ প্রার্থীদের সরিয়ে দিয়ে এখন মূল লড়াইতে কে কাকে টেক্কা দেবে, তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যের ভাগ্য নির্ধারিত হতে চলেছে। ২ মে ফল ঘোষণা হতেই পরিষ্কার হয়ে যাবে বাংলার মসনদে শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসবেন। আপাতত রোদ-বৃষ্টি উপেক্ষা করে পাড়ায় পাড়ায় দেওয়াল লিখন আর প্রচারে ঝড় তুলতে ব্যস্ত সব শিবিরের প্রার্থীরাই।
আরও পড়ুন- তল্লাশি শুধু তৃণমূলের! Whatsapp সার্কুলার নিয়ে বিজেপির নির্লজ্জতার পর্দাফাঁস
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

জন্ম-মৃত্যু শংসাপত্রে স্বচ্ছতা ফেরাতে রাজ্যজুড়ে অভিযান, কড়া নির্দেশ মুখ্যসচিবের
Just now

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

বহরমপুরের পুলকার দুর্ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
1h ago

পুলকার দুর্ঘটনার পর আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যাবেন গোবিন্দপুর রেলগেটেও
3h ago

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
9h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
17h ago
More from রাজ্য
View All →
দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
18h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
19h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
20h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
20h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
21h ago
