প্রাণহানির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (TMC MLA Kunal Ghosh )। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী। বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।  

বিধানসভা ভোটের বার বার আক্রান্ত হচ্ছেন কুণাল ঘোষ। টানা তিন দিন তার উপর আক্রমণ করা হয়।   শুক্রবার রাতে দলীয় কর্মী অসুস্থ গোপাল পোড়েলকে বেলেঘাটায় দেখতে গেলে সন্ধ্যায় রাস্তায় কুণালকে আক্রমণ করা হয়। এখানেই শেষ নয়, শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার সময় উত্তরপাড়ায় তাঁর গাড়িতে ব্যাপক হামলা হয়। 

রবিবার সকালে বেলেঘাটা বিধানসভার ৩৪ নম্বর ওয়ার্ডে একটি অরাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে বেরোন কুণাল। বাড়ি থেকে বেরনোর সময়তেই কুণাল ও তার সহকর্মীরা লক্ষ্য করেন, বাইকে করে গুন্ডারা তাঁকে ফলো করতে শুরু করেছে। দক্ষিণী সিনেমার কায়দায় বাইক বাহিনী দুদিক দিয়ে তাঁর গাড়ি ঘিরে ফেলে। এরপরই শুরু হয় গাড়ির উপর আক্রমণ।এনিয়ে এবার হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন বেলেঘাটার বিধায়ক।

আদালত তার নিরাপত্তার নির্দেশ দিয়েছিল তা প্রত্যাহার করে নিয়েছে তাও উল্লেখ করা হয়। কুণালের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য মামলার দ্রুত শুনানি আর্জি জানানো হলেও তা খারিজ করে দিয়েছেন বিচারপতি। স্বাভাবিক নিয়মেই এই মামলাটি হাই কোর্টের শুনানির তালিকায় আসবে।

এদিকে, বিধায়ক কুণাল ঘোষের উপর আক্রমণের ঘটনার তদন্ত শুরু করল বেলেঘাটা থানা। একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। রবিবার রীতিমতো প্রাণঘাতী হামলা চালানো হল কুণালের উপরে। গাড়ির চালকের তৎপরতায় নারকেলডাঙ্গা থানায় গিয়ে প্রাণ রক্ষা করেন কুণাল এবং তাঁর সহকর্মীরা। গোটা ঘটনায় বিজেপির দিকেই আঙুল তুলেছেন তৃণমূল বিধায়ক।