দেশের রাজধানী নয়, সোজাসুজি মোদি রাজ্যে চলে গেল জাতীয় পুরস্কার প্রদানের মঞ্চ। মঙ্গলবার গুজরাটের একটানগরে ৭২ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (72nd National Award Ceremony) প্রদান অনুষ্ঠানে বাংলার প্রতিনিধিত্ব করলো 'চালচিত্র এখন' এবং 'অঙ্ক কি কঠিন'। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) হাত থেকে পুরস্কার গ্রহণ করে আবেগে ভাসলেন অঞ্জন দত্ত (Anjan Dutta)। সেরা বাংলা ছবি হিসেবে 'চালচিত্র এখন' রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ায় নিজের অনুভূতিকে প্রকাশ করা থেকে আর আটকে রাখতে পারলেন না গায়ক-পরিচালক। অঞ্জনের কথায়, নিজের কষ্টার্জিত টাকায় তৈরি সিনেমার পুরস্কারপ্রাপ্তি আমার কাছে অনেক দামি। এই সিনেমা ঢাকা থেকে প্যারিস সর্বত্র মানুষের মন জয় করেছে তবে জাতীয় পুরস্কারপ্রাপ্তি নিঃসন্দেহে এক বড় মাইলফলক।

পুরস্কার মঞ্চে হোক কিংবা দর্শকের আসনে বসে চোখে জল 'চন্দু চ্যাম্পিয়ন' কার্তিক আরিয়ানের। প্রথমবার সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেলেন। এ অনুভূতি বলে বোঝানো যাবে না। আসমুদ্র হিমাচলের দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন বলিউড সুপারস্টার। প্রবীণ দক্ষিনী তারকা মামুট্টিও যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। বাংলার ঝুলিতে খুদেদের ছবি 'অঙ্ক কী কঠিন' নিয়ে এসেছে জাতীয় সাফল্য। ৭২ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মঞ্চে আর্টিকেল ৩৭০ ছবির জন্য সেরা অভিনেত্রী সম্মাননা গ্রহণ করেন ইয়ামি গৌতম। 'স্বতন্ত্র বীর সাভারকার' ছবির সুবাদে প্রথমবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেই জাতীয় পুরস্কারের মঞ্চে সম্মানিত রণদীপ হুডা। 

মঙ্গলবার দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হলেন অনন্ত নাগ। এবারের জাতীয় পুরস্কারের মঞ্চে চিনি দুনিয়ার সাত দশকের প্রথা ভেঙে স্থান পরিবর্তন হল। পাশাপাশি দেশাত্মবোধক সিনেমার জয়জয়কার আর জাতীয়তাবাদের পাঠ সিলভার স্ক্রিনে উদযাপিত হওয়ার সাফল্য পেলেন শিল্পী-কলাকুশলীরা।