গার্হস্থ্য হিংসার মামলা ঠুকলেন অভিনেত্রী অদিতি শর্মা (Aditi Sharma)।গত শুক্রবার গোরেগাঁও থানার দ্বারস্থ হয়ে অভিনীত বিদ্যানন্দ কৌশিক, শাশুড়ি ঊর্মিলা কৌশিক এবং ননদ কীর্তি কৌশিকের বিরুদ্ধে মারধর এবং অত্যাচারের অভিযোগ দায়ের করেন টেলিভিশন অভিনেত্রী। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
'রব সে হ্যায় দুয়া'র অভিনেত্রী জানান, ২০২১ সালের জুন মাসে অভিনীতের সঙ্গে অনলাইন অ্যাক্টিং ক্লাসে তাঁর পরিচয় হয়। বন্ধুত্ব দাম্পত্যের সম্পর্কে গড়াতে দেরি করেনি। ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে গোরেগাঁও ওয়েস্টের একটি অ্যাপার্টমেন্টে একসঙ্গে থাকতে শুরু করেন দু'জনে। নভেম্বরে বিয়ে করেন। অদিতি (Aditi Sharma)জানান, বিয়ের কিছুদিন পর থেকে সমস্যা বাড়তে থাকে। মানসিক নির্যাতনের পাশাপাশি শারীরিক নিগ্রহ বাড়তে থাকে। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়,অভিনেত্রীর চরিত্র নিয়েও প্রশ্ন তোলা হয়। অদিতি জানান,তাঁর শ্বশুরবাড়ির লোকজন বিয়ের গয়নাগাঁটিও হাতিয়ে নিয়েছেন। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অদিতির স্বামী, শাশুড়ি এবং ননদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
















