রবিবাসরীয় দুপুরে জল থৈথৈ মুম্বইয়ে তিন নম্বর বিয়ে সেরে ফেললেন বলিউড অভিনেতা আমির খান (Amir Khan)। প্রিয়জন ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের উপস্থিতিতে পৌনে একটানা নাগাদ স্পেশাল ম্যারেজ অ্যাক্টে সই করেন আমির ও গৌরী স্প্র্যাট(Gouri Spratt)। ইতিমধ্যেই প্রকাশ্যে নবদম্পতির ছবি। শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থ, প্রিয়জন থেকে অনুরাগীরা। 

পূর্ব ঘোষিত অনুষ্ঠান সূচি অনুযায়ী মিস্টার পারফেকশনিস্টের বিয়ের আসরে উপস্থিত ছিলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর, কমেডিয়ান বীর দাস, রাজনীতিবিদ রাজ ঠাকরে, আমির পুত্র জুনায়েদ খান। ছিমছাম সাজেই বিয়ের আসরে নজর কাড়েন দম্পতি। অভিনেতার পালি হিলের বাড়ির সামনে সকাল থেকে কড়া নিরাপত্তা দেখা যায়। সুসজ্জিত আলোর মেলায় সেজে উঠেছে মুম্বইয়ের বাসভবন। বৃষ্টি মাথায় নিয়েই আমির-গৌরীর বিয়ে ঘিরে রীতিমতো উৎসবের মেজাজ টিনসেল টাউনে।