বলিউডের (Bollywood) মিস্টার পারফেকশনিস্টের তৃতীয় বিয়ের এক মাস অতিক্রান্ত হতে না হতেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের খুনের হুমকির জেরে নিরাপত্তা বাড়লো আমির খানের (Amir Khan)। গৌরী স্প্রাটকে (Gouri Spratt) বিয়ে করার পর থেকে লাগাতার কটাক্ষ আর সমালোচনার শিকার হয়েছেন অভিনেতা। 'লাভ জিহাদ' বিতর্ক যে এতটুকু কমেনি, তা আমিরের নিরাপত্তা জোরদার কড়া নিয়ে মহারাষ্ট্র প্রশাসনের তৎপরতা থেকেই বেশ স্পষ্ট। 

ষাটোর্ধ বলিউড অভিনেতা সিনে ক্যারিয়ারে যতই সুপারহিট ছবি উপহার দিন না কেন ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বিতর্কে থাকতে হয়েছে আমিরকে। বারবার হিন্দু মহিলার সঙ্গে তার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনা ভালো চোখে দেখেননি সনাতনীরা। তৃতীয় বিয়ের পর সরাসরি বজরং দলের রোষানলে পড়েছেন অভিনেতা। এমনকি আমিরের মাথার দামও ঘোষণা করেছিলেন অযোধ্যার ধর্মগুরু। পাশাপাশি শরিয়ত আইন ভঙ্গের অভিযোগে মুসলিম ফতোয়াও জারি হয় তাঁর বিরুদ্ধে। এর মধ্যে আবার বিষ্ণোই দলের হুমকি। আমির যদিও আগেই জানিয়েছিলেন যে, তাঁর আগের দুই স্ত্রী হিন্দু ধর্মাবলম্বী হলেও তৃতীয় স্ত্রী গৌরী আদতে খ্রিস্টান, তবে তাতেও বিতর্ক থামার নাম নেই। সব মিলিয়ে পরিস্থিতির গুরুত্ব বুঝে আমিরের ব্যক্তিগত সুরক্ষার পাশাপাশি তারকার বাসভবনের নিরাপত্তাও বাড়িয়েছে মহারাষ্ট্র সরকার।