১৯ বছর পর তিনি কলকাতায় ফিরতে পেরেছেন। শনিবার সন্ধেয়  রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে যোগ দেন তসলিমা নাসরিন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি জয় গোস্বামীও। সেখানে ঘটে এক অনভিপ্রেত ঘটনাও। কবি জয় গোস্বামীকে সম্বর্ধনার মঞ্চ থেকে নেমে যেতে হয়। সেই ঘটনায় দুঃখপ্রকাশ করলেন তসলিমা নাসরিন। এই ঘটনায় তিনিও অপমানিত হয়েছেন বলে দাবি করলেন লেখিকা। জানিয়েদিলেন, জয়ের বাড়ি তিনি যাবেন।

আরও পড়ুন: নয়া ইতিহাস! দাতার হৃদপিণ্ড নিয়ে আড়াই ঘণ্টায় বন্দে ভারত পাড়ি দিল ২৫০ কিমি

রবিবার কলকাতায় একটি সাংবাদিক বৈঠকে তসলিমা বলেন, "শুধু জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে। কারণ, আমি জয়কে ডেকেছিলাম।" রবীন্দ্র সদনে শনিবারের অনুষ্ঠানে মঞ্চ থেকে জয় গোস্বামীকে ডেকে নিয়েছিলেন তসলিমা। তাঁকে কিছু বক্তৃতা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ঠিক সেই সময়েই দর্শকদের একাংশ প্রবল আপত্তি তুলে চিৎকার করতে থাকেন। পরিস্থিতি এতটাই বেগতিক হয় যে জয় গোস্বামীকে মঞ্চে উঠে নেমে যেতে হয়। দর্শকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তসলিমা বলেন, "যাঁরা আমার কথা পছন্দ করেছিলেন, তাঁদের মধ্যে কি তারা ছিলেন, যাঁরা তাঁকে মঞ্চে উঠতে দেয়নি। তা হলে দু'রকম বিষয় হলো। একজন যখন মতপ্রকাশের কথা বলছেন, তখন সমর্থন করছি। অথচ, বাস্তবে এক কবিকে ডাকা হলে তাঁর কথা শুনতে চাইছি না। এটা ঠিক নয়।"

তসলিমা জানিয়ে দেন যে ক'দিন তিনি কলকাতায় রয়েছেন তারমধ্যে সময় করে একদিন জয় গোস্বামীর বাড়িতে যাবেন। তাঁর সঙ্গে দেখা করবেন।