বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil Kapoor)। সম্প্রতি এক অনুষ্ঠানে অবাক হওয়ার মত তথ্য দেন তিনি। প্রায় দেড় দশক আগে অভিনয় করা একটি ছবির জন্য এখনও নিয়মিত টাকা পাচ্ছেন তিনি। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘স্লামডগ মিলিয়নেয়ারে' (Slumdog Millionaire) অভিনয়ের সুবাদেই আজও তাঁর কাছে পৌঁছাচ্ছে রয়্যালটির চেক (Royalty check)।
বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর
Sponsored

একটি কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে অনিল জানান, এত বছর পরেও ওই ছবির জন্য তিনি পারিশ্রমিক পাচ্ছেন। তাঁর কথায়, ঠিক আগের দিনই ‘স্লামডগ মিলিয়নেয়ার’-এর জন্য একটি পে-চেক (Paycheck) হাতে পেয়েছেন তিনি। সেই চেকে ছিল প্রায় ৩০০০ পাউন্ড (Pound), যা ভারতীয় মুদ্রায় তিন লক্ষ টাকারও বেশি।
অভিনেতা আরও জানান, সব কর মিটিয়ে মোট প্রায় পাঁচ লক্ষ পাউন্ড পাওয়ার কথা রয়েছে তাঁর। মজা করে অনিল বলেন, “এখন তো আমিও একরকম মিলিয়নেয়ার।” তবে এই ছবিতে অভিনয়ের পিছনেও রয়েছে একটি বিশেষ গল্প। ছবির পরিচালক ড্যানি বয়েলের সঙ্গে কথা বলার সময় নির্মাতারা তাঁকে জানিয়েছিলেন, তাঁর পারিশ্রমিক দেওয়ার সামর্থ্য তাঁদের নেই।
তখন অনিল কাপুর নাকি হেসেই বলেছিলেন, তিনি টাকা চাইছেন না, প্রয়োজন হলে বিনা পারিশ্রমিকেই কাজ করতে রাজি। নতুন কিছু শেখার আগ্রহ থেকেই তিনি ছবিটিতে অভিনয় করেছিলেন বলে জানান অভিনেতা। প্রায় ৬৯ বছর বয়সেও তাঁর কাজের প্রতি এই উৎসাহ এবং আত্মবিশ্বাস অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে রয়েছে।
আরও পড়ুন - পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
5d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
Jul 19

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
Jul 18

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
Jul 18







