কলকাতা ২৯°সে
ব্রেকিং
প্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনাCJP-র অভিযান ঘিরে ধুন্ধুমার সংসদ থেকে যন্তরমন্তর, অভিজিৎ-কে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশবাড়ল রক্ষাকবচের মেয়াদ, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কী জানাল আদালতপ্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনাCJP-র অভিযান ঘিরে ধুন্ধুমার সংসদ থেকে যন্তরমন্তর, অভিজিৎ-কে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশবাড়ল রক্ষাকবচের মেয়াদ, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কী জানাল আদালত
বিনোদন

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে আসছে ফেডারেশন। একাধিক আলোচনা করেও সদর্থক উত্তর মেলেনি। তবে এবার সমস্যার সমাধান হওয়ার ব্যাপারে আশাবাদী, মঙ্গলবার সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে এসে এমন কথাই বললেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)।
আর্টিস্টস ফোরামের (Artists Forum) তরফে সোমবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে সকলকে কর্মবিরতির দিন মিটিংয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। সেইমতো এদিন দশটার পর থেকেই টালিগঞ্জ স্টুডিওতে আসতে শুরু করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), প্রিয়াঙ্কা সরকার, সুদীপ্তা চক্রবর্তী, কৌশিক সেন, লাবনী সেন, শান্তিলাল মুখোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, হরনাথ চক্রবর্তী-সহ বিনোদন জগতের প্রায় সব শিল্পীরাই। দুপুরে ১টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মিটিং এখনও চলছে। কর্মবিরতিকে সমর্থন জানিয়ে এদিন টেকনিশিয়ানস স্টুডিওতে হাজির অভিনেতা-প্রযোজক দেবও (Dev)।

Sponsored

Sranchi In Article

এদিন অভিনেতা জয়জিৎ বলেন, সকলের কথা মাথায় রেখে একটি সুরক্ষা প্রটোকলের খসড়া তৈরি করা হয়েছে। শিল্পী - কলাকুশলীদের সুরক্ষা-নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য বলেই মন্তব্য করেন অনন্যা চট্টোপাধ্যায় থেকে শুরু করে হরনাথ চক্রবর্তীরা সকলেই। অভিনেত্রী সৌরসেনী মৈত্র (Souraseni Maitra) বলেন, একটা প্রাণ চলে গেছে, এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
এদিন সস্ত্রীক গৌরব চক্রবর্তী (Gourab Chakraborty) হাজির ছিলেন মিটিংয়ে। তিনি জানান, রাহুলের চলে যাওয়াটা অনেক বড় ক্ষতি। এটা মেনে নেওয়া যায় না। যাঁরা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাঁদের প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করা দরকার।
অঞ্জনা বসু বলেন, কেউই চায় না কাজ না করে বাড়িতে বসে থাকতে। কিন্তু আজ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণেই সকলেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। প্রযোজনা সংস্থা, ফোরাম, ফেডারেশন, চ্যানেল কর্তৃপক্ষ সকলের সঙ্গে আলোচনা করে সদর্থক সিদ্ধান্ত নেওয়া যাবে বলে আশাবাদী তিনি। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার (Federation of Cine Technicians and Workers of Eastern India) সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, শ্যুটিং করতে গিয়ে কারোর যদি কোনও দুর্ঘটনা ঘটে তাহলে কলাকুশলী বা শিল্পী প্রত্যেকেই যেন সঠিক সুরক্ষা পান, সেটা নিশ্চিত করতেই একত্র হয়ে আলোচনা করছে ফেডারেশন এবং ফোরাম। কর্মবিরতির সিদ্ধান্তকে ইমপাও (EIMPA) স্বাগত জানিয়েছে।

 

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

বিনোদন

‘বারণ করা হয়নি, মা নিজেই যাননি’! উত্তমের শেষযাত্রা নিয়ে নবমিতার দাবি ওড়ালেন সুপ্রিয়া-কন্যা সোমা

২৬/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

শ্রাবণের সন্ধ্যায় গুরু দত্ত স্মরণে সংগীত সন্ধ্যা, সুরের ছন্দে মাতালেন জয়তী-শোভন

২৬/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

তিন থেকে চার মল্লিক পরিবার! পুত্রসন্তানের মা-বাবা হলেন শ্রীময়ী-কাঞ্চন

২৫/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

ছাত্র বিক্ষোভ নিয়ে রাজনীতি নয়, সমাজমাধ্যমে পোস্ট জিতের; গানের সুরেই আন্দোলনকারীদের পাশে রূপম!

২৪/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

টলিউডে 'ডিউটি আওয়ার্স' নিয়ে নন্দনে মিটিং রূপা -রুদ্রনীলদের, যোগ দিলেন না পাপিয়া

২৩/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'

২৩/৭/২০২৬1 মিনিট পড়া

More from বিনোদন

View All →