টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর তদন্তে নিজেদের অবস্থান সম্পর্কিত আলোচনার জন্য আগামী ১২ এপ্রিল (রবিবার) সকাল ১১টা থেকে টেকনিশিয়ানস স্টুডিওতে (Technicians Studio) বৈঠক ডাকলো আর্টিস্টস ফোরাম (West Bengal Motion Picture Artists Forum)। শুক্রবার রাতে সংগঠনের তরফে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে সকলকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের
Sponsored

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রয়াত রাহুলের স্মৃতি বুকে নিয়েই ধীরে ধীরে সচল হচ্ছে টলিউড। কাজে ফিরেছেন অভিনেতা-পত্নী প্রিয়াঙ্কা সরকারও (Priyanka Sarkar)। গত ৭ এপ্রিল টলিপাড়ার সব সদস্যদের নিয়ে একটি বিশেষ বৈঠক হয় যেখানে একদিকে যেমন রাহুলের মৃত্যুর তদন্ত সংক্রান্ত আলোচনা হয় পাশাপাশি অভিনেতা-অভিনেত্রী ও ও কলাকুশলীদের সুরক্ষাবিধি সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আইনি পরামর্শ মেনে SOP প্রস্তাবও দেওয়া হয়। জানানো হয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) সঙ্গে আর কোনও কাজ করা হবে না। এর ফলে এক ধাক্কায় কোপ পড়ে তিনটি ধারাবাহিকের উপর। শুরু হয় বিতর্ক। রুজি-রুটি হারিয়ে বিপাকে পড়েন কলাকুশলীরা।পরিস্থিতি সামাল দিতে নিজের সিনেমার শ্যুটিং বাতিল করে বারবার মিটিং করতে হয় খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)। রবিবার এই সংক্রান্ত কোনও বড় ঘোষণা হয় কিনা সেদিকে নজর থাকবে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
5d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
Jul 19

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
Jul 18

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
Jul 18







