সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলের প্রয়াণে এই মুহূর্তে বিশাল শূন্যতা বিনোদন জগতে। হাসপাতালে ভর্তি হওয়া থেকেই সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান গায়িকার শারীরিক অবস্থার আপডেট দিচ্ছিলেন তাঁর নাতনি জ়নাই ভোঁসলে। গান রক্তে থাকলেও খুব শীঘ্রই অভিনয় জগতে পা রাখতে চলেছেন তিনি। জানা গিয়েছে, দক্ষিণী ব্লকবাস্টার ‘কান্তারা’ খ্যাত অভিনেতা ঋষভ শেট্টির সাথেই বলিউডে বড়সড় ব্রেক পাচ্ছেন জ়নাই। সন্দীপ সিং পরিচালিত প্যান-ইন্ডিয়া ছবি ‘দ্য প্রাইড অফ ভারত: ছত্রপতি শিবাজি মহারাজ’এর মাধ্যমে বলিউডে পা রাখবেন তিনি।
বলিউডে পা রাখছেন আশা ভোঁসলের নাতনি
Sponsored

এই ছবিতে শিবাজি মহারাজের স্ত্রী ‘মহারানি সাঁই ভোঁসলে’-র মত একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে এমন কথাই জানা যাচ্ছে প্রযোজক সংস্থা সূত্রে। শিল্পী পরিবারে জন্ম সূত্রেই জ়নাই শুধুমাত্র সঙ্গীত বা অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি একজন নৃত্যশিল্পীও। ছোট থেকে কত্থক নাচ শিখেছেন তিনি। নিঃসন্দেহে দিদা, মাসিদিদার মত সুরেলা কণ্ঠের অধিকারী তিনি। উল্লেখ্য, নাতনির প্রতিভা নিয়ে আশা ভোঁসলে একবার বলেছিলেন, তাঁর পরিবারের শিল্প ও সংস্কৃতির ঐতিহ্যকে জ়নাই যোগ্য সম্মানের সঙ্গে এগিয়ে নিয়ে যাবে সেই বিষয়ে সন্দেহ নেই। ইতিমধ্যেই এই ছবিতে জ়নাইয়ের ডেবিউ দেখার জন্য সিনেপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
আরও পড়ুন - বাংলাবিরোধীদের বিরুদ্ধে বদলা চাই! খণ্ডঘোষের সভা থেকে মোদিকে চড়া সুর মমতার
_
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
5d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
Jul 19

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
Jul 18

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
Jul 18







