তেত্রিশ বছর বয়সী অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ বলিউডের বর্ষীয়ান পরিচালক শাকিল নূরানির (Bollywood Director Shakeel Noorani) বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। মালভানি থানায় (Malvani Police Station) ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(২)(এম), ১২৩, ৩৫১(২) এবং ৮৮ ধারায় মামলা দায়ের হতেই পদক্ষেপ করে পুলিশ। ‘জোরু কা গুলাম’, ‘বড়ে দিলওয়ালা’র মতো সুপারহিট সিনেমার পরিচালকের গ্রেফতারিতে বলিউডে চাঞ্চল্য ছড়িয়েছে।
পানীয় খাইয়ে অজ্ঞান করে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ! গ্রেফতার বলিউড পরিচালক
Sponsored

জানা গিয়েছে, ২০১৬ সালে লোখন্ডওয়ালায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিচালক শাকিল নূরানির সঙ্গে প্রথম দেখা অভিযোগকারিণীর। সিনেমায় কাজের প্রলোভন দেখিয়ে তাঁকে যোগাযোগ করতে বলেন শাকিল। এরপর নাকি স্ক্রিপ্ট পড়ার জন্য অভিনেত্রী পরিচালকের বাড়িতে যেতেই তাঁকে পানীয় খাইয়ে অচৈতন্য করে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। বলপূর্বক সঙ্গম করার সময় ভিডিও রেকর্ড করে রেখেছিলেন অভিযুক্ত, যা দেখিয়ে পরবর্তীকালে একাধিকবার অভিনেত্রীর উপর যৌন অত্যাচার করেন ৭৩ বছরের পরিচালক। যদিও শাকিলের আইনজীবী সব অভিযোগ অস্বীকার করে বলেন তাঁর মক্কেলকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে। শাকিল নূরানিকে আগামী ১২ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বোরিভলি হলিডে আদালত।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













