কলকাতা ২৮°সে
ব্রেকিং
অসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টেরঅসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টের
বিনোদন

মায়ের প্রতি কর্তব্য পালন করায় মারধর!দেবলীনার উপর অত্যাচার নিয়ে বিস্ফোরক গায়িকার মা

মায়ের প্রতি কর্তব্য পালন করায় মারধর!দেবলীনার উপর অত্যাচার নিয়ে বিস্ফোরক গায়িকার মা

নতুন বছর পড়তে না পড়তেই ভারাক্রান্ত সোশ্যাল মিডিয়ার মন। সর্বদা হাসিমুখে থাকা মেয়েটা চরম সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছে এবং তাঁকে সফল করতে সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে। কিন্তু এটা কি তাঁর প্রাপ্য ছিল? কী তাঁর অপরাধ? বিয়ের পর শ্বশুরবাড়ির পাশাপাশি বাপেরবাড়ির প্রতিও কর্তব্য পালন করা? কন্যাসন্তান বলে বিয়ের পর সব দায় না এড়িয়ে গর্ভধারিনীর যত্ন নেওয়া, খেয়াল রাখা? নাকি স্বামীর অত্যাচার প্রাথমিকভাবে মেনে নিয়ে শুধু এটাই ভেবে যাওয়া যে একদিন সবটা ঠিক হয়ে যাবে? দেবলীনা নন্দীর (Debolina Nandi) আত্মহত্যা করার চেষ্টার খবর প্রকাশ্যে আসার পর এই একগুচ্ছ প্রশ্ন এসে দাঁড়িয়েছে সমাজের বুকে।

Sponsored

Sranchi In Article

সমাজ মাধ্যমে বরাবরের সক্রিয় দেবলীনা নিজের প্রোফাইলে একটি ভিডিওবার্তায় বলে গেছেন তাঁর জীবনের যন্ত্রণার কথা। হাজার চেষ্টা করেও স্বামীর ভালবাসা না পাওয়া, বিয়ে হয়ে গেছে বলে মায়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে প্রিয়জনদের বারবার চাপ সৃষ্টি করা, আর দিনের পর দিন এই কষ্ট সহ্য করতে না পেরে অবশেষে হার মানার সিদ্ধান্ত নেওয়ার কথাও শোনা গেছে সেই ভিডিও বার্তায়। এরপরই ব্রেকিং নিউজ হয়ে তাঁর হাসপাতালের বেডে শুয়ে থাকার ছবি অবাক করে দিয়েছে বিনোদন জগত থেকে শুরু করে সাধারণ মানুষকে। সোশাল মিডিয়াময় রঙিন দাম্পত্যযাপনের ছবি ভিডিও শেয়ার করার মধ্যে কোথাও গিয়ে অন্তরালের কষ্টগুলো যেন বারবার প্রকট হয়ে ওঠে, এমনটাই মনে করেন মনোবিদরা। তাঁর যে কতটা সঠিক তার জলজ্যান্ত প্রমাণ দেবলীনা নন্দীর ঘটনা। শিল্পীর মাকে নাকি দেখতে ভালো নয় ভদ্র সমাজে তার সঙ্গে বেরোনো যায় না।, তাই 'মায়ের সঙ্গে সম্পর্ক ছেদ করতেই হবে! হয় মা, নয় সংসার...' এমনটাই চাপ সৃষ্টি করা হতো পাইলট স্বামী প্রবাহর তরফে। বাপের বাড়িতে একটু বেশি সময় কাটালে শ্বশুরের হুমকি, , 'তুমি কি শুধু এ বাড়িতে শুতে আসবে নাকি? ওসব চলবে না।' এতকিছুর পরেও মেয়েটা নিজের কষ্ট সবার আড়ালে রেখে ছিল। ভেবেছিল ভালবাসা হয়তো সবটা বদলে দিতে পারে। কিন্তু এ যুগে দাঁড়িয়ে দাম্পত্যে বোধহয় শুধু ভালবাসাটুকুই শেষ কথা নয়। তা না হলে সুশিক্ষিত পাইলট স্বামী কী করে নিজের শাশুড়ি সম্পর্কে স্ত্রীকে এত খারাপ কথা বলতে পারেন ? এত মানসিক নির্যাতন করতে পারেন? দেবলীনার শ্বশুর বাড়ি এবং জামাইয়ের বিস্ফোরক অভিযোগ করেছেন গায়িকার মা।

দেবলীনা নন্দীর মা জানান, গত আগস্ট মাসেই শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তাঁর মেয়েকে। শুধু তাই নয়, শাশুড়িই 'সেপারেশনে থাকা'র নিদান দিয়েছিলেন। তাঁর মেয়েকে প্রচুর মারধর করা হত। কিন্তু তবুও কোনওদিন পুলিশে অভিযোগ জানাতে চাননি তিনি। কারণ শিল্পী মনে করতেন লোক জানাজানি হলে সমাজ তাঁকে খারাপ ভাববে। সত্যি প্রশ্ন জাগে, 'খারাপ' কাকে বলে? নিজের কষ্টের কথা বাইরে বললে সেটা খারাপ, আর সেই কষ্টের কারণ হয়ে যারা প্রত্যেকটা মুহূর্তে দগ্ধে দগ্ধে চরম পরিণতির দিকে ঠেলে দেয়, ভদ্রলোকের মুখোশ পরা সেই মানুষগুলো খারাপ নয়? সমাজের কথা চিন্তা করেই দেবলীনা ভালবেসে বিয়ে করা স্বামী- সংসার ছেড়ে আসতে ভয় পেতেন। তাই হয়তো আর সহ্য করতে না পেরে জীবন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তাঁর মা জানিয়েছেন, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে মেয়েকে মারধর করা হতো। বিভিন্ন সময়ে তাঁকে 'ভিখিরির বাচ্চা' বলে কটুক্তি করা হয়েছে। কানায় ভেঙে পড়েছেন গায়িকার মা। সুস্থ হলে প্রবাহর সঙ্গে আর সংসার করবে সেই সিদ্ধান্ত দেবলীনা নিজেই নেবেন। গত দুদিন ধরে যে ঘটনাকে ঘিরে বা যাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত লেখালেখি এত মন্তব্য এত আলোচনা, সেই অভিযুক্ত দেবলীনার স্বামী কিংবা শ্বশুরবাড়ির লোকেদের কোনও পাত্তাই নেই। না গেছেন হাসপাতলে, না দিয়েছেন কোনও প্রতিক্রিয়া। ২০২৬ সালে পা দিলাম আমরা। শুধুমাত্র মেয়ে বলে আর কতদিন এসব সহ্য করে যেতে হবে? প্রশ্নের উত্তরটা এখনও অধরা।

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from বিনোদন

View All →