‘মিঠাই’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু আবারও ছোটপর্দায় ফিরছেন। তবে এবার কোন মেগা ধারাবাহিকের চেনা ছকে নয়, বরং সোনি আটের (Sony Aath) একটি রান্নার রিয়্যালিটি শো-তে একেবারে নতুন অবতারে ধামাকা করতে চলেছেন তিনি। বহু জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর এই কামব্যাকের কথা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: রণবীর কাপুরের রক্তাক্ত হাত! বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির প্রথম পোস্টারেই চরম উত্তেজনা

জনপ্রিয় হিন্দি শো ‘লাফটার শেফস’-এর আদলে তৈরি এই নতুন রিয়্যালিটি শো-এর নাম ‘রাঁধুনি না কাঁদুনি’। শো-টিতে সৌমিতৃষার সঙ্গে থাকবেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। ‘মিঠাই’ ধারাবাহিক শেষ হওয়ার পর দেবের সঙ্গে ‘প্রধান’ সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মে ‘কালরাত্রি’ ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন সৌমিতৃষা। এবার সেই ড্রয়িংরুমে ফেরার জন্য রিয়্যালিটি শো-এর মঞ্চকে বেছে নিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: যোগ্য হয়েও ভোটার তালিকায় ঠাঁই নেই ৯৭ জনের, গোয়ায় কমিশনকে ঘিরে বিতর্ক

শো-এর গ্র্যান্ড ওপেনিং-এর জন্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সৌমিতৃষার ফার্স্ট লুক। গোলাপি রঙের একটি জমকালো ও নজরকাড়া পোশাকে তাঁকে দেখতে হুবহু যেন এক ‘বার্বি ডল’-এর মতো লাগছে। শাহরুখ খানের ব্যাকগ্রাউন্ড গানে তৈরি এই ফার্স্ট লুক প্রোমোটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এবং প্রশংসিত হয়েছে।

নতুন এই রিয়্যালিটি শো-তে ঠিক কোন ভূমিকায় সৌমিতৃষাকে দেখা যাবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে তাঁর উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। তাঁরা তাঁদের ‘মিঠাই’কে আবার ছোটপর্দায় দেখতে পাবে, এই খুশির খবরে অনুরাগীদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। এই অনুষ্ঠানে সৌমিতৃষার পাশাপাশি একঝাঁক টলি সেলেবদেরও দেখা যাবে। তালিকায় রয়েছেন সৌরভ-দর্শনা, রূপাঞ্জনা-সুজয় প্রসাদ, সুস্মিত-উষসী এবং কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টোরাজ, ইমন চক্রবর্তীর মতো তারকারা। এছাড়াও অভিনেতা-সঞ্চালক সায়ন ও শ্যামৌপ্তি এবং অন্বেষা হাজরার উপস্থিতির কথাও জানা গিয়েছে।

আরও পড়ুন: কতদিনে হবে মীমাংসা? তৃণমূলের প্রতীক ‘ফ্রিজ’ মামলায় কমিশনকে সুপ্রিম প্রশ্ন

ফলে একঝাঁক তারকা নিয়ে শুরু হতে চলা নতুন রিয়্যালিটি শো নিয়ে দর্শক মহলে যেমন উত্তেজনা রয়েছে ঠিক একই ভাবে তাঁদের মিষ্টি ‘মিঠাই’ নতুন অবতারে তাঁর অনুরাগীদের কতটা খুশি করতে পারেন সেদিকেও নজর থাকবে সকলের।