'এক রাতের জন্য শাহরুখকে চাই', বলিউড তারকা গোবিন্দার (Actor Govinda) স্ত্রী সুনীতা আহুজার (Sunita Ahuja)মনের ইচ্ছে বাইরে প্রকাশ পেতেই রীতিমতো গুঞ্জন শুরু হয়ে গেছে মায়ানগরীতে। ভারতীয় হিন্দি সিনেমা জগতের রোমান্স কিং শাহরুখ খানের (Shahrukh Khan) প্রতি মহিলাদের দুর্বলতা ও ভালবাসা নতুন নয়। সময় বদলালেও টোল পড়ার গালের হাসি আর দুহাত প্রসারিত করে প্রেমের গভীরতার উপলব্ধি ৮ থেকে ৮০ সব বয়সী মহিলাদের মধ্যে অনায়াসে ছড়িয়ে দিতে পারা ব্যক্তিত্বের অভিনেতা, সিনিয়র সিটিজেন হয়েও যে এতটুকু ক্রেজ হারাননি তা যেন বলিউডের আরেক সুপারস্টার গোবিন্দার স্ত্রীর মন্তব্যে ফের আলোচনায় উঠে এল। তবে তার সঙ্গে জড়ালো বিতর্কও।

আরও পড়ুন: মাতৃহারা রানির পাশে শাহরুখ, কঠিন সময়েও অটুট বন্ধুত্বের বার্তা
সাম্প্রতিককালে গোবিন্দার অন্যান্য নারীদের প্রতি আসক্তির অভিযোগ তুলে বিতর্কের জন্ম দিয়েছিলেন সুনীতা আহুজা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে দুজনের বিবাহ বিচ্ছেদ আর আটকানো যাবে না বলেই মনে করেছিল টিনসেল টাউন। সম্প্রতি পরিস্থিতি বদলেছে। সুনীতা জানিয়েছেন তিনি ডিভোর্স দিচ্ছেন না। ঠিক যখন মনে করা হচ্ছিল অভিনেতা স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক ফের উন্নতির পথে এগোচ্ছে, তখনই 'হোয়াই নট উইথ এমএনএল' সিজন ৩- এর শোয়ে উপস্থিত হয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন গোবিন্দপত্নী। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওয়ান নাইট স্ট্যান্ডে তিনি কাকে বেছে নিতে চান? অপশনে শাহিদ কাপুর, হর্ষবর্ধন রানেরা থাকলেও বিন্দুমাত্র দ্বিধা না করে কিং খানের কথা বলেন সুনীতা।

বলিউডের 'হিরো নম্বার ওয়ান' কোমল রানির সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে এই মুহূর্তে টক অফ দ্য টাউন। প্রেমের ক্ষেত্রে বয়স যে সংখ্যা মাত্র তা বুঝিয়ে দিতে বিন্দুমাত্র লুকোচাপা করছেন না গোবিন্দা। এইরকম এক মুহূর্তে অভিনেতা পত্নী এক রাতের সঙ্গী হিসেবে কামনা করলেন শাহরুখকে। সুনীতা স্পষ্ট করে বলেন, 'যখনই জিজ্ঞাসা করুন না কেন সব সময় আমার প্রথম পছন্দ শাহরুখ খানই থাকবেন।'

সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন গোবিন্দাকে বিয়ে করার জন্য কোনও অনুশোচনা নেই। নিজের মতো করে এখন জীবন গুছিয়ে নেওয়াই লক্ষ্য সুনীতার। তবে কিং খানকে নিয়ে গোবিন্দার অর্ধাঙ্গিনীর মন্তব্য ঘিরে বলিউডে জোর চর্চা শুরু হয়েছে।
















