বলিউডের ‘আলটিমেট শো-ম্যান’ সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Bhansali) পর্দায় আসা মানেই যে গ্র্যান্ড কিছু হতে চলেছে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে এবার আর শুধু রাজকীয় ঝাড়লণ্ঠন বা ভারী লেহেঙ্গা নয়, বনশালীর ফ্রেমে মিশতে চলেছে বারুদ, বুলেট আর তীব্র প্রেম। ২৪ সেপ্টেম্বর প্রকাশ্যে এনেছেন তাঁর বহু প্রতীক্ষিত মেগা প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love and War)-এর প্রথম অফিসিয়াল পোস্টার। আর সেই পোস্টারে অভিনেতা রণবীর কাপুরের (Ranbir Kapoor) ফার্স্ট লুক আসতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আগুন লেগে গেছে।
আরও পড়ুন: Asian Games: সতীর্থকে হয়রানির অভিযোগ থেকে প্রস্তুতির অভাব, রুপো জিতেই জবাব রোশিবিনার
ক্যাপশনে লেখা— “ওহ রুতবা, ওহ রওব, ওহ জুনুন!” পোস্টারে দেখা যাচ্ছে, গায়ে সাদা শার্ট এবং মুখে ক্লাসিক গোঁফ নিয়ে একটি ভিন্টেজ নীল রঙের গাড়ি চালাচ্ছেন রণবীর। কিন্তু সবার চোখ আটকে গেছে তাঁর বাঁ হাতের দিকে! হাতের আস্তিন বেয়ে চুইয়ে পড়ছে তাজা রক্ত, আর শার্টে স্পষ্ট বুলেটের ক্ষত। রণবীরের এই তীব্র, বিধ্বংসী লুক দেখে ফ্যানদের একাংশ তো এখনই বলাবলি শুরু করে দিয়েছেন, “এ যেন ‘অ্যানিম্যাল’ ছবির রণবীরের চেয়েও খতরনাক রূপ!”
তবে রণবীরের লুক প্রকাশ্যে আসার পর থেকেই জোর গুঞ্জন আলিয়া-ভিকির ফার্স্ট লুক নিয়েও। বলিপাড়ার এক্সক্লুসিভ গুঞ্জন অনুযায়ী, ছবিতে রণবীর এবং ভিকি দুজনেই নাকি এয়ারফোর্স অফিসারের চরিত্রে অভিনয় করছেন। শোনা যাচ্ছে, ভিকির লুকেও নাকি থাকবে এক বিধ্বংসী ‘রিয়েল ওয়ারিয়র’ বা যোদ্ধার আমেজ, যা তাঁর আগের সিনেমা ‘ছাওয়া’-র দাপটকেও টেক্কা দিতে পারে! অন্যদিকে, আলিয়াকে নাকি দেখা যাবে এক রয়্যাল বা অভিজাত লুকে, যাঁর ভালোবাসাকে কেন্দ্র করেই আবর্তিত হবে রণবীর-ভিকির এই যুদ্ধ। সবচেয়ে বড় গুঞ্জন হল, রণবীরের জন্মদিনের ঠিক আগেই যেমন এই পোস্টার নামানো হল, তেমনই খুব শীঘ্রই নাকি এক বিশেষ ধামাকায় আলিয়া ও ভিকির লুকও প্রকাশ্যে আনতে পারেন বনশালী।
আরও পড়ুন: দেখে নিন এক নজরে কোথায় কত দাম পেট্রোল ডিজেলের
শোনা যাচ্ছে, এটি একটি পিরিয়ড ড্রামা হতে চলেছে, যার প্রেক্ষাপট তৈরি হয়েছে যুদ্ধের আবহে। প্রেম, ত্যাগ, এবং যুদ্ধের ময়দানে সম্পর্কের টানাপোড়েন নিয়েই এগিয়ে যাবে ছবির গল্প। রণবীরের এই রক্তাক্ত হাতের লুক ইঙ্গিত দিচ্ছে যে, ছবিতে তাঁকে হয়তো কোন বিধ্বংসী বা অ্যাকশন-প্যাকড চরিত্রে দেখা যেতে পারে, যা তাঁর আগের সমস্ত চরিত্র থেকে একদম আলাদা হবে। অন্যদিকে, কেরিয়ারের প্রথম ছবি ‘সাওয়ারিয়া’র (২০০৭) দীর্ঘ ১৯ বছর পর রণবীর আবার ফিরলেন তাঁর মেন্টর বনশালীর ডিরেকশনে।
ছবির শুটিং ইতিমধ্যেই পুরোপুরি শেষ (Filming Wrapped)! এখন জোরকদমে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। বনশালীর এই রাজকীয় সিনেমাটি বড় পর্দায় থ্রিডি বা সাধারণ স্ক্রিনে তো বটেই, এমনকি ৯ বছর পর ফের IMAX ফরম্যাটেও রিলিজ হতে চলেছে! হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় আগামী ২১ জানুয়ারি, ২০২৭-এ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে ‘লাভ অ্যান্ড ওয়ার’।
আরও পড়ুন: কত দাম সোনা রুপোর দেখে নিন এক নজরে
সঞ্জয় লীলা বনশালীর সিনেমা মানেই লার্জার দ্যান লাইফ সেট, দুর্দান্ত গান আর নিখুঁত অভিনয়। এই পোস্টার রিলিজের পর থেকেই ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে দর্শকদের প্রত্যাশার পারদ এখন আকাশছোঁয়া। বক্স অফিসের সব রেকর্ড ভাঙতে রণবীর-আলিয়া-ভিকি ত্রয়ী যে একদম তৈরি, তা এই প্রথম পোস্টারেই পরিষ্কার।
















