টলিউডের অন্যতম প্রতিভাবান তরুণ তুর্কী তিনি। অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee) চোখের গুরুতর সমস্যায় ভুগছিলেন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে দাঁড়ায় যে, অত্যন্ত কম সময়ের ব্যবধানে তাঁর চোখে দুটি বড় অস্ত্রোপচার (Double Eye Surgery) করতে হয়। তবে আপাতত তিনি স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থতার পথে হাঁটছেন।
আরও পড়ুন: নির্মম সত্য মানতে পারছি না! কাকে হারিয়ে শোকবিহ্বল শতাব্দী
সেপ্টেম্বরের শুরুর দিকে অস্ত্রোপচারের পর থেকেই চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন ঋতব্রত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের হেলথ আপডেট শেয়ার করে অভিনেতা জানান, বিগত ১০-১২ দিন তাঁর এবং তাঁর পরিবারের জন্য অত্যন্ত কঠিন ও মানসিক উদ্বেগের মধ্যে দিয়ে কেটেছে। চিকিৎসকদের কড়া নির্দেশ মেনে এই মুহূর্তে তিনি সম্পূর্ণ বিশ্রামে (Complete Bed Rest) রয়েছেন। তবে অসুস্থতার কারণে সেই সময় তিনি অনুরোধ করেছিলেন কেউ যেন তাঁদের সঙ্গে যোগাযোগ না করে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স-নিফটি
ইন্ডাস্ট্রির মানুষজন থেকে অনুরাগী সকলের মনে একটাই প্রশ্ন ঋতব্রত আছেন কেমন? আর তাঁদের চিন্তা দূর করতেই ঋতব্রত নিজেই একটি পোস্ট করে জানান, “ধীরে ধীরে সেরে উঠছি। অস্ত্রোপচার সফল হলেও লড়াই এখনও কিছুটা বাকি। আপনাদের সকলের ভালোবাসা এবং শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ। বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। জানি না এখনও কতটা লড়াই বাকি।” চোখের অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল হলেও পুরোপুরি স্বাভাবিক ছন্দ বা লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা দুনিয়ায় ফিরতে তাঁর আরও অন্তত ১ মাস সময় লাগবে বলে জানিয়েছেন অভিনেতা।
আরও পড়ুন: “রক্ষাকবচ থাকতে পারে না”, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ মহুয়ার
সোশ্যাল মিডিয়ায় তাঁর এই পোস্টের পর থেকেই সহ-অভিনেতা থেকে শুরু করে অসংখ্য অনুরাগী তাঁর দ্রুত আরোগ্য কামনা করে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। বড় পর্দা হোক বা ওটিটি সব জায়গায়তেই বাজিমাত করেছেন এই তরুণ অভিনেতা। তাই জীবনের এই স্বাভাবিক ছন্দপতন কাটিয়ে উঠে তিনি খুব তাড়াতাড়ি আবার স্বমহিমায় দেখা দেবেন বলেই মনে করছে তাঁর অনুরাগীমহল।
















